ভাঙড়ে ফের অশান্তি, চক মরিচায় তৃণমূল কার্যালয়ে আগুন, অভিযোগ আইএসএফের দিকে
Connect with us

দুর্ঘটনা

ভাঙড়ে ফের অশান্তি, চক মরিচায় তৃণমূল কার্যালয়ে আগুন, অভিযোগ আইএসএফের দিকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভাঙড়ে ফের অশান্তির ছায়া। ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনার আবহ কাটতে না কাটতেই শুক্রবার রাতে ফের রাজনৈতিক হানার ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চক মরিচা গ্রামে। লক্ষ্যবস্তু এবার তৃণমূল কংগ্রেসের কার্যালয়। অভিযোগ, আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতী। কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করার পর তা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশি তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা তুঙ্গে। শনিবার সকালেও চক মরিচা ও সংলগ্ন এলাকায় টানটান নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ তল্লাশি শুরু করেছে দুষ্কৃতীদের খোঁজে।

আরও পড়ুনঃ ‘আর কবে শান্তি ফিরবে?’ — বেতবোনায় কান্নার মুখে জাতীয় মহিলা কমিশন

ঘটনার পিছনে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, “ভাঙড়কে বারবার অশান্ত করার চক্রান্ত চলছে। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এটা শান্তি নষ্ট করার চেষ্টা ছাড়া কিছুই নয়।”

Advertisement
ads ads

উল্লেখ্য, গত সোমবার ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়। রাস্তায় আগুন, পুলিশের গাড়ি ও বাইকে হামলা, রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্যকর হামলায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলে।

তৃণমূল সূত্রে খবর, এই ঘটনার প্রতিবাদে শনিবার এলাকায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

Continue Reading
Advertisement ads