দেবশ্রী রায়কে প্রার্থী না করার বিষয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

রাজনীতি

দেবশ্রী রায়কে প্রার্থী না করার বিষয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ মার্চ : তৃতীয় দফার নির্বাচনকে সামনে রেখে শনিবার রায়দিঘিতে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভামঞ্চ থেকে সেই সভা থেকে রায়দিঘির দু’বারের বিধায়ক দেবশ্রী রায়কে নিয়ে মন্তব্য করলেন তিনি। এদিন তিনি বলেন, “রায়দিঘির বিধায়কের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, তাই প্রার্থী করিনি।

উল্লেখ্য, এবার রায়দিঘি থেকে তৃণমূল প্রার্থী করেছে অলোক জলদাতাকে।এদিন তিনি আরোও বলেন, “যিনি এখানকার বিজেপি প্রার্থী, তিনি তৃণমূলের টিকিট চেয়েছিলেন। টিকিট না পেয়ে, উনি বিজেপি চলে গিয়েছেন। বিজেপির সবটাই ধার করা। আমফানের সময় বিজেপির সবাই পালিয়ে গিয়েছিল। শুধু আমি এলাকায় থেকে পাহারা দিয়েছি। বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি। পুলিশের উর্দি পরিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে।”দেবশ্রীর পারফরম্যান্সে জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যেই অসন্তোষ দানা বাধছিল। গত কয়েক বছর ধরে নিজের এলাকায় তাঁর বিরুদ্ধে নিষ্ক্রিয়তা এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। যার মধ্যে টোটো দুর্নীতি অন্যতম। সূত্রের খবর, এসব প্রকাশ্যে আসতেই দেবশ্রীকে নিয়ে নানা জল্পনা তৈরি হয় তৃণমূলের অন্দরে। একুশের ভোটের আগে তা প্রকাশ্যে চলে এল।উল্লেখ্য, দল ছাড়ার সময় সুব্রত বক্সিকে চিঠি দিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন দেবশ্রী৷ চিঠিতে তিনি লিখেছিলেন, “দল তাঁকে ব্যবহার করেছে। কিন্তু পরিবর্তে উপযুক্ত সম্মান পাননি।” দু’ বারের বিধায়ক হওয়ার পরও কখনও মন্ত্রীত্ব পাননি দেবশ্রী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এমনকী, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান না করায় ক্ষুব্ধ দেবশ্রী।

Continue Reading
Advertisement