মহিলাদের জন্য বিরাট সুখবর! আজ থেকেই শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন
Connect with us

ভাইরাল খবর

মহিলাদের জন্য বিরাট সুখবর! আজ থেকেই শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের সমাজকল্যাণমূলক প্রকল্পের ইতিহাসে আজ থেকে এক নতুন যুগের সূচনা হলো। রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়ন (Empowerment) ও স্বনির্ভরতার লক্ষ্যে পূর্বতন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিবর্তে ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল নতুন ‘অন্নপূর্ণা যোজনা’। এই নতুন সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) ব্যবস্থার মাধ্যমে ৩,০০০ টাকা করে পাবেন।

আজ থেকেই রাজ্য সরকারের অফিশিয়াল সোশ্যাল সিকিউরিটি পোর্টালে (https://socialsecurity.wb.gov.in/) এই প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। আগামী ৯০ দিন অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে। অনলাইনে আবেদনের জন্য প্রথমে পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত (Register) করতে হবে। এরপর বাংলা, ইংরেজি বা হিন্দি ভাষায় মোট ১২ পাতার আবেদনপত্রটি (Application form) ডাউনলোড করে তা পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিসহ স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে। আবেদন করার সময় ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবই, পাসপোর্ট সাইজের ছবি এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বা জলের বিল হাতের কাছে রাখতে হবে।

১২ পাতার এই দীর্ঘ ফর্ম পূরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ধোঁয়াশা তৈরি হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করে জানিয়েছেন যে, কোনো গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। ফর্ম পূরণে সহায়তার জন্য সরকারি কর্মীরা প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি যাবেন। তবে অনুপ্রবেশকারী বা অবৈধ নাগরিকরা এই সুবিধা পাবেন না। ২৫ থেকে ৬০ বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারা, যাঁরা আয়কর দাতা নন কিংবা কোনো সরকারি চাকরি বা পেনশনের সঙ্গে যুক্ত নন, তাঁরাই এই প্রকল্পের যোগ্য। আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ ‘জনকল্যাণ শিবির’ (Camp) করা হবে। জমা পড়া ফর্মগুলি বিডিও (BDO) এবং এসডিও (SDO) স্তরে কঠোর ফিল্ড ভেরিফিকেশনের (Verification) পর চূড়ান্ত অনুমোদনের জন্য জেলাশাসকের কাছে পাঠানো হবে। ঝাড়াই-বাছাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত উপভোক্তারা বর্তমান লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই পাবেন।

Advertisement
ads