'একজন রেগে যান জয় শ্রীরাম বললে, আরেকজন রেগে যান তোলাবাজ বললে'- মাথাভাঙায় তোপ শুভেন্দুর
Connect with us

রাজনীতি

‘একজন রেগে যান জয় শ্রীরাম বললে, আরেকজন রেগে যান তোলাবাজ বললে’- মাথাভাঙায় তোপ শুভেন্দুর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ এপ্রিল : ‘একজন রেগে যান জয় শ্রীরাম বললে, আরেকজন রেগে যান তোলাবাজ বললে’ শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই আক্রমণ শানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন কোচবিহার জেলার মাথাভাঙায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়াই চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, পাথর থেকে শুরু করে বালি সবকিছুতেই তো তোলা আদায় হয়।

সেই তোলা পোঁছে যায় ভাইপোর কাছে। এমনকি প্রতিটি গোরুর জন্য দু’হাজার করে দিতে হয় ভাইপোকে। এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন, এই প্রথম আপনার সুযোগ পেয়েছেন। দিল্লিতে যার সরকার, কলকাতাতেও তার সরকার৷ উত্তরবঙ্গ অবহেলিত। মাননীয়া বলেন মাসে মাসে উত্তরবঙ্গে যাই। উনি কী করেছেন? উনি মাসে মাসে বেড়াতে আসেন। ত্রিশ কোটি টাকা খরচ উত্তর কন্যা প্রাসাদ বানানো হয়েছে। সেবক রোডে প্রাসাদ, টাইগার হিলে প্রাসাদ৷ আজকে উত্তরবঙ্গের মোড়ে মোড়ে প্রাসাদ তৈরি করেছেন। উনি উত্তরবঙ্গে বেড়াতে আসেন। আপনাদের কাজ করতে আসেন না। আপনাদের উন্নয়ন করতে আসেন না। উত্তরবঙ্গ অবহেলিত৷ এত পরিযায়ী শ্রমিক কেন বাইরে যাবে? তাদের আমরা কেন বাড়ির সামনে কাজ দিতে পারব না? এই তৃণমূলকে উপড়ে ফেলতে হবে। একজন রেগে যান জয়শ্রী রাম বললে, আরেকজন রেগে যান তোলাবাজ বললে। কয়লা, বালি, পাথর থেকে এমনকি প্রত্যেক গোরু পিছু দু’হাজার টাকা করে তুলে ভাইপোর কাছে পাঠাতে হয়। যত পাথর, বালির গাড়ি আসাম হয়ে যায় সেগুলোর প্যাড দেখলে ছেড়ে দেয় পুলিশ। ওই প্যাডটা কার? তোলাবাজ ভাইপোর। কাটমানি, তোলাবাজি, সিণ্ডিকেটের বিরুদ্ধে আগামী ১০ ই এপ্রিল বিজেপিকে ভোট দিন। মাননীয়া এতদিন পর হিন্দু সাজার চেষ্টা করছে। পদবি যদি ব্যানার্জি হয় হিন্দু সাজার দরকার কী? বিষ্ণু আমাদের দেব। আর সব মিটিংয়ে উনি বলছেন বিষ্ণু মাতা। সরস্বতী পুজোর মন্ত্র ভুল। নন্দীগ্রামে গিয়ে চণ্ডীপাঠের পিণ্ডিচটকে দিচ্ছে। তাই এই তৃণমূল আর নয়। তৃণমূলকে হারাতে হবে বলে এদিন জনসভায় আহ্বান জানান শুভেন্দু অধিকারী।

Continue Reading
Advertisement