ভরসন্ধ্যায় ভাঙড়ে তৃণমূল নেতার রক্তাক্ত খুন, অভিযোগের তির ISF-এর দিকে
Connect with us

খুন

ভরসন্ধ্যায় ভাঙড়ে তৃণমূল নেতার রক্তাক্ত খুন, অভিযোগের তির ISF-এর দিকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভরসন্ধ্যায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূলের স্থানীয় নেতা রজ্জাক খাঁ (Razzak Khan)-র। বৃহস্পতিবার সন্ধ্যায় চালতাবেড়িয়ায় বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। শুধু গুলি নয়, এরপর নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রজ্জাক খাঁ ভাঙড় থেকে দিনভর তৃণমূলের দুটি গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে ফিরছিলেন। সেই সময় হঠাৎ কয়েকজন হামলাকারী তাঁর উপর আক্রমণ চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় লুটিয়ে পড়ার পরই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে ‘স্বর্ণিম ভারত যাত্রা’, ১৪ আগস্ট দিল্লি থেকে ঐতিহাসিক ট্রেন সফরের সূচনা

মৃত রজ্জাক খাঁ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Shaukat Molla)-র ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর দাবি, “এই খুন পূর্বপরিকল্পিত। দুষ্কৃতীরা গুলি চালিয়ে ও কুপিয়ে রজ্জাককে হত্যা করেছে। এর পেছনে ISF এবং নওশাদ সিদ্দিকীর (Nawsad Siddique) প্রত্যক্ষ মদত রয়েছে। ভাঙড়ে রাজনৈতিক জমি হারাচ্ছে বলেই এই পথ নিচ্ছে ওরা।”

Advertisement
ads

তৃণমূলের অভিযোগ, রজ্জাক খাঁ-কে পরিকল্পনা করে খুন করা হয়েছে রাজনৈতিক শত্রুতার জেরে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। এলাকার পরিস্থিতি থমথমে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বিধায়ক শওকতের হুঁশিয়ারি, “পুলিশ যেন অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। এভাবে রাজনীতির নামে খুন চলতে পারে না।”

ভাঙড়ে এই ঘটনাকে ঘিরে ফের মাথাচাড়া দিচ্ছে TMC vs ISF রাজনৈতিক উত্তেজনা। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
ads
Continue Reading
Advertisement