উন্নয়নের নজির গড়ে জেলায় জেলায় শপিংমল প্রকল্প, এক টাকায় জমি দেবে মমতা সরকার
Connect with us

ভাইরাল খবর

উন্নয়নের নজির গড়ে জেলায় জেলায় শপিংমল প্রকল্প, এক টাকায় জমি দেবে মমতা সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের উন্নয়নে নতুন দিশা দেখাল রাজ্য সরকার। এবার রাজ্যের প্রতিটি জেলায় গড়ে উঠতে চলেছে আধুনিক shopping mall। রাজ্যের ২৩টি জেলার সদর শহরে এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) জানিয়েছেন, “জেলার হেড কোয়ার্টারে আমরা শপিং মল গড়ে তুলব। এক টাকায় জমি দেওয়া হবে এই প্রকল্পের জন্য।”

আরও পড়ুনঃ রেলে ট্রেন নিরাপত্তায় এআই প্রযুক্তির ব্যবহার, ভারতীয় রেল ও DFCCIL-এর মধ্যে চুক্তি

শুধু মল নির্মাণই নয়, এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে women empowerment-এর ভাবনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি শপিং মলের অন্তত দুটি তলা রাজ্য সরকারের অধীনে থাকবে, যেখানে self-help groups (SHGs)-এর অন্তর্গত মহিলারা তাঁদের তৈরি হস্তশিল্প, খাদ্যপণ্য ও অন্যান্য জিনিস বিক্রির সুযোগ পাবেন।

Advertisement
ads

এই উদ্যোগের ফলে একদিকে যেমন জেলার আর্থিক পরিকাঠামো শক্তিশালী হবে, অন্যদিকে রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার দিকেও বড় পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “শুধু বড় সংস্থার জন্য নয়, সাধারণ মানুষের জন্যও তৈরি হবে এই মল।”

সরকারি সূত্রে খবর, জমি চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। শীঘ্রই নির্মাণের কাজ শুরু হবে বলে আশা।

Continue Reading
Advertisement