বেআইনি নির্মাণ তারাপীঠ মন্দির চত্বরে! হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
Connect with us

জেলার খবর

বেআইনি নির্মাণ তারাপীঠ মন্দির চত্বরে! হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Dwip Narayan Chakraborty

Published

on

 নিউজ ডেস্ক: তারাপীঠ মন্দির চত্বরে বেআইনি নির্মাণ করার অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। বীরভূমে অবস্থিত তারাপীঠ মহাশ্মশানের কাছে নোংরা-আবর্জনা ফেলার জায়গায় কংক্রিটের একটি নির্মাণ গড়া নিয়ে বেশ কিছু দিন ধরে বিতর্ক শুরু হয়েছে। এই বেআইনি নির্মাণ তৈরির প্রতিবাদে বিক্ষোভে নামে বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব।এমনকি বিজেপির তরফে মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয় নির্মাণের জন্য খোঁড়া গর্ত।

বিষয়টি নিয়ে এক মামলাকারী জানান, তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বেআইনি ভাবে একটি নির্মাণ করা হচ্ছে। প্রশ্ন উঠছে কেন তারাপীঠ মন্দির চত্বরে বেআইনি করা হবে? এনিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা।

বুধবার এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ওই মামলাকারীর আইনজীবী। সংশ্লিষ্ট দ্রুত এই মামলার শুনানির আর্জি জানিয়েছেন তারা।

আরও পড়ুন-হাইকোর্টে ধাক্কা যাদবপুরের অভিযুক্ত পড়ুয়ার! কি রায় দিল আদালত?

Advertisement
ads

বসবাসকারী এলাকাবাসীদের একাংশের অভিযোগ, তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থল রয়েছে। সেই সমাধির ওপর নোংরা-আবর্জনা ফেলার কংক্রিটের স্থায়ী নির্মাণ শুরু করেছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ।

এদিকে বিজেপির অভিযোগ, বৈষ্ণব সম্প্রদায়ের মৃত সদস্যদের সমাধির উপর ওই নির্মাণ তৈরি হচ্ছে। বৈষ্ণব সম্প্রদায়কে হেয় করতে পরিকল্পিত ভাবে কংক্রিটের স্থায়ী নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। যদিও সেচ দফতরের তরফে আবার ওই কাজ শুরু হয়েছিল। এবার সে নিয়ে মামলা দায়ের হল হাইকোর্টে।

আরও পড়ুন-গ্যাস সিলিন্ডারের ভর্তুকি ঢুকবে অ্যাকাউন্টে, ভুয়ো কলে পা দিতেই টাকা উধাও

Advertisement
ads