বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধাদানের অভিযোগ, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের
Connect with us

মালদা

বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধাদানের অভিযোগ, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৯ এপ্রিল : বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদা জেলার মানিকচক বিধানসভা কেন্দ্রের উগরিটোলা এলাকার ১১১ নম্বর বুথে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন বিজেপি নেতৃত্বরা।

তাদের অভিযোগ, মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডলের পোলিং এজেন্ট সঞ্জিত কুমার তাতিকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বুথে ঢুকতে বাধাদান করে। এ নিয়ে এলাকার বিজেপি কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর কাছে নালিশ জানান। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এবিষয়ে বিজেপির পোলিং এজেন্ট সঞ্জিত কুমার তাতি জানিয়েছেন, মালদা জেলার মানিকচক বিধানসভা কেন্দ্রের উগরিটোলা এলাকার ১১১ নম্বর বুথে পোলিং এজেন্ট এর দায়িত্ব পালন করার জন্যে আসছিলাম। সেসময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয়। এমনকি নির্বাচনের আগের দিন বাড়িতে এসে হুমকি দিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এবিষয়ে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, একজন এজেন্ট বুথে ঢুকতে পারেননি। কেননা নথিপত্রে কোন স্বাক্ষর ছিল না ওই বিজেপির পোলিং এজেন্ট এর। নথি অসম্পূর্ন থাকায় বুথে ঢুকতে পারেননি ওই পোলিং এজেন্ট। যদিও ওই বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধাদানের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

Continue Reading
Advertisement