উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুরে সংগঠন মজবুত করতে নতুন সভাপতি ঘোষণা তৃণমূল কংগ্রেসের
ডিজিটাল ডেস্কঃ আগামী বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে রাজ্যে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। এই প্রেক্ষিতেই উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার বিভিন্ন ব্লক ও শহর ইউনিটে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। রবিবার আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
দলের তরফে জানানো হয়েছে, এই নতুন নেতৃত্ব আগামী দিনে দলকে আরও শক্ত ভিত দিতে সক্রিয়ভাবে কাজ করবেন।
রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কমিটি:
-
সভাপতি: শিবশঙ্কর রায়চৌধুরী
-
সহ-সভাপতি: আদেশ মাহাতো
-
যুব সভাপতি: চিরঞ্জিৎ দত্ত
-
মহিলা সভাপতি: শিল্পী দাস
-
মহিলা সহ-সভাপতি: অনিতা সিংহ লাল
-
আইএনটিটিইউসি (INTTUC) সভাপতি: তপন দাস
-
আইএনটিটিইউসি সহ-সভাপতি: অভিজিৎ সাহা
রায়গঞ্জ ১এ ব্লক:
-
ব্লক সভাপতি: অনিমেষ দেবনাথ
-
যুব সভাপতি: সুপ্রিয় দাস
-
মহিলা সভাপতি: অনন্যা মজুমদার
-
মহিলা সহ-সভাপতি: যমুনা বর্মন
-
আইএনটিটিইউসি সহ-সভাপতি: শৈলেন রক্ষিত
রায়গঞ্জ ১বি ব্লক:
-
ব্লক সভাপতি: জিতেন্দ্রনাথ বর্মন
-
সাধারণ সম্পাদক: কল্যাণ দাস
-
যুব সভাপতি: চন্দন শীল
-
মহিলা সভাপতি: কাজলি দেবশর্মা বর্মন
-
আইএনটিটিইউসি সভাপতি: উজ্জ্বল রায়
রায়গঞ্জ ২ ব্লক:
-
কনভেনার (Convenor): দীপঙ্কর বর্মন
-
সহ-কনভেনার (Co-Convenor): তিলক সরকার
-
যুব সভাপতি: লাকেশ্বর বর্মন
-
মহিলা সভাপতি: ঝর্ণা খাতুন
-
আইএনটিটিইউসি সভাপতি: আব্বাস আলি
জেলা নেতৃত্বে পরিবর্তন:
রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে থাকা প্রিয়তোষ মুখার্জীকে এবার উত্তর দিনাজপুর জেলার জেলা সহ-সভাপতি (District Vice President) করা হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে সংগঠন চাঙ্গা করতেই এই রদবদল ও নতুন নেতৃত্ব বেছে নিয়েছে দল।


