কাঠের মালা কটাক্ষে উত্তাল মতুয়া সমাজ, মহুয়ার বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ
Connect with us

ভাইরাল খবর

কাঠের মালা কটাক্ষে উত্তাল মতুয়া সমাজ, মহুয়ার বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মতুয়া (Matua) সমাজকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে এবার বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আগেই ঘোষণা করেছিলেন তাঁরা চুপ করে বসে থাকবেন না। সেই মতোই মতুয়া সমাজের একাংশ রওনা দেন থানার পথে। কল্যাণী থানায় (Kalyani Police Station) গিয়ে FIR দায়ের করেন কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে।

অভিযোগ, মতুয়াদের ধর্মীয় পরিচয়ের অংশ কাঠের মালা (Wooden Beads) নিয়ে কটাক্ষ করেছেন মহুয়া। অল ইন্ডিয়া মতুয়া সংঘের (All India Matua Sangha) সভাপতি অশোক বারুই জানান, “মহুয়া মৈত্র কোন সমাজের মানুষ, আমরা জানি না। মতুয়ারা (Matuas) শান্তিপ্রিয় ও ভদ্র সমাজের প্রতিনিধি। তাঁরা সাধু-গোঁসাইয়ের (Saintly) পথে চলেন। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর (Harichand & Guruchand Thakur) সমস্ত জাতিকে শিক্ষা ও ন্যায়ের আলো দিতে এসেছিলেন। কিন্তু মহুয়া যা বলেছেন, তা অত্যন্ত লজ্জাজনক। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। তাই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি।”

সম্প্রতি এক সভায় কৃষ্ণনগরের সাংসদ বলেন, “সারা বছর তৃণমূলী, আর ভোটের সময় সনাতনী। এ কেমন অঙ্ক (Equation) ভাই? লক্ষ্মীর ভান্ডারের (Lakhir Bhandar) টাকা পান, তবুও ভোট দেন বিজেপিকে। এসসি (SC) বুথে ১০০টা ভোটের মধ্যে ৮৫টা বিজেপি, ১৫টা অন্য পার্টি। বাপরে বাপ! কাজের সময় মমতা, ভাতা নিতে এলে মমতা, আর রাস্তার সময় বিজেপি। কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাতা (Allowance) নিতে, তখন কিছু বলেন না! আমি বাস্তব বলছি, শুনতে খারাপ লাগলেও বলছি।”

Advertisement
ads

এই বক্তব্যে ফুঁসে ওঠেন মতুয়ারা। কড়া ভাষায় নিন্দা জানান BJP নেতা সুব্রত ঠাকুর (Subrata Thakur), এমনকি তৃণমূলের মমতা বালা ঠাকুরও (Mamata Bala Thakur) প্রকাশ্যে বিরোধিতা করেন। মহুয়াকে ক্ষমা চাইতে বলেন তাঁরা।

Continue Reading
Advertisement