রায়গঞ্জে দেওয়াল দখল নিয়ে গন্ডগোল তৃণমূল ও বিজেপির মধ্যে
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে দেওয়াল দখল নিয়ে গন্ডগোল তৃণমূল ও বিজেপির মধ্যে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৫ জানুয়ারী :  বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও ক্ষমতা দখলে কোমর বেঁধে নেমেছে শাসক বিরোধী উভয় পক্ষই৷ মিটিং-মিছিলের পাশাপাশি চলছে দেওয়াল লিখনের কাজও। মঙ্গলবার দুপুরে দেওয়াল লিখন ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে বচসায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জের ২৬ নম্বর ওয়ার্ডে৷ পরে রায়গঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সামনেই বিধানসভা নির্বাচন। ফলে দলীয় প্রার্থীর সমর্থনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দেওয়াল দখল করার কাজ শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ঘটনায় মঙ্গলবার দেওয়াল দখল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জের ২৬ নম্বর ওয়ার্ডে। ঘটনার সূত্রপাত এলাকার একটি দেওয়াল দখল নিয়ে তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বচসা বেঁধে যায়৷ দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগ সরব হয়। এনিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে দু’দলের কর্মী সমর্থকেরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অভিজিৎ সাহার অভিযোগ, ওই দেওয়ালটি প্রথমে তারাই দখল করেছিলেন। অথচ বিজেপি কর্মীরা পুনরায় রং করে দেওয়ালটি দখলের চেষ্টা করছিল। ঘটনায় এলাকাতে বিজেপি অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।’ অন্যদিকে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি অসিত ঘোষের অভিযোগ, ‘সোমবার ওই দেওয়ালটি তারাই দখল করেছিলেন কিন্তু ভুলবশত দেওয়ালে বিজেপির নাম না লেখায় তৃণমূল দেওয়ালটি নিজেদের দখলে নিয়ে নেয়। আমাদের কর্মীরা দেওয়াল লিখতে এলে তৃণমূল কর্মীরা বাধা দেয়। এনিয়ে দু’পক্ষের মধ্যে কাজিয়া হয়।’

Continue Reading
Advertisement