যোগীরাজ্যে মহিলা আইনজীবীর ওপর অ্যাসিড হামলা! পলাতক ২
Connect with us

দেশের খবর

যোগীরাজ্যে মহিলা আইনজীবীর ওপর অ্যাসিড হামলা! পলাতক ২

Dwip Narayan Chakraborty

Published

on

ফের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এবার যোগীরাজ্যে হামলার মুখে পড়তে হল এক মহিলা আইনজীবীকে। জানা গিয়েছে, আদালত চত্বরে মহিলা আইনজীবীর ওপরে হামলা চালানো হয়। শুধু তাই নয়, ওই মহিলার ওপর অ্যাসিড ছোড়া হয় এমনকি বন্ধুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। ঠিক কি ঘটেছে আদালত চত্বরে?

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের মোরাদাবাদে আদালতে দুটি পৃথক মামলা লড়ছিলেন ওই আইনজীবী। এক দুষ্কৃতীর বিরুদ্ধে মহিলাকে হেনস্থার অভিযোগে মামলা রয়েছে। অপর জনের বিরুদ্ধে পণ নেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলা লড়ছিলেন।

আরও পড়ুন – আসামিকে পালতে সাহায্য! সরকারি কাজে বাধা দেওয়ায় আটক ২৭

তখনই আদালত চত্বরে ওই মহিলার ওপর হামলা চালায় দুই জন যুবক। ঘটনার পর অ্যাসিড দগ্ধ আইনজীবীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পরে গিয়েছে আদালত চত্বর জুড়ে। আবারও প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। এভাবে আদালত চত্বরে সকলের চোখের আড়ালে কিভাবে এমন ঘটনা ঘটলো সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement
ads

পুলিশ সূত্রে খবর, শুক্রবার আদালত চত্বরে নিজের চেম্বারে যাচ্ছিলেন ওই মহিলা আইনজীবী। তখনই পথ আটকে মহিলার ওপর হামলা চালানো বলে অভিযোগ। অভিযোগ, প্রথমে ওই মহিলা আইনজীবীর মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখা হয়, এরপর অ্যাসিড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।
মহিলার চিৎকারে অন্য আইনজীবী ও মামলাকারীরা ছুটে আসতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার পর তাঁর মুখ এবং মাথার কিছু অংশ পুড়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে। তারপর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন – এক সপ্তাহ পার! তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে পৌঁছল বোরিং যন্ত্র

Continue Reading
Advertisement