এক সপ্তাহ পার! তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে পৌঁছল বোরিং যন্ত্র
Connect with us

দেশের খবর

এক সপ্তাহ পার! তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে পৌঁছল বোরিং যন্ত্র

Dwip Narayan Chakraborty

Published

on

গত ২২ফেব্রুয়ারি তেলঙ্গানার নাগরকুর্নুল জেলায় সকাল ৮.৩০ টা নাগাদ ধস নামে সুড়ঙ্গে। ধসের কারণে আটকে পড়েছিলেন আটজন শ্রমিক। সেই সময় তারা কাজ করছিলেন ওই জায়গায়। বীভৎস ধস হওয়ায় সেখানেই আটকে পরেন তাঁরা।

তবে এখনও পার হয়ে গিয়েছে এক সপ্তাহ। কিছুতেই হদিস পাওয়া যাচ্ছে না সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের। যা নিয়ে ক্রমশ উদ্বেগ বেড়েই চলেছে। ওই শ্রমিকদের পরিবারও অপেক্ষা করছে তাদের আশায়। এই মুহূর্তে তাদের অবস্থা ঠিক কি? কেমন রয়েছেন তাঁরা? তা নিয়ে যথেষ্টই মাথা চারা দিয়ে উঠছে সকলের।

আরও পড়ুন – বদ্রীনাথে তুষার ধসে চাপা পড়ে মৃত চার শ্রমিক! বাকিদের খোঁজে তল্লাশি

এক সপ্তাহ ধরে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজচালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দল। উদ্ধারকারীদের দলে রয়েছেন ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনীর সদস্যেরাও। উদ্ধারকারী দলের সংখ্যা এখন ৫০০ জনেরও বেশি। ৭দিন অতিক্রম হয়ে গেলেও এখনও কোনো আসার আলো পাওয়া যাচ্ছে না। ২২ ফেব্রুয়ারির পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা কিছুতেই সম্ভব হয়নি।

Advertisement
ads ads

উদ্ধারকারীরা জানাচ্ছেন, শেষ কয়েক মিটারের বাধা পেরিয়ে এখনও আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব হয়নি। টানেল বোরিং মেশিনের মাধ্যমে খননের চেষ্টা চলছে। জল, কাদা, ধ্বংসস্তূপ ওই যন্ত্রের মাধ্যমে কেটে সরিয়ে শ্রমিকদের কাছে পৌঁছনো যায় কি না, সেই চেষ্টাতেই উদ্ধারকারীরা। কিন্তু, কাজ বার বার থমকে যাচ্ছে জল আর কাদার কারণেই।

আরও পড়ুন – ভয়ঙ্কর তুষার ধস বদ্রীনাথে! বরফের স্তুপে আটকে প্রায় ৫০ জন

Continue Reading
Advertisement ads