Uncategorized
ভারতের চেনা পিচে রবিবার হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল
ডিজিটাল ডেস্কঃ রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।গ্রুপ ম্যাচে এই দুই দল ছিল একই গ্রুপে।গ্রুপ ম্যাচে ৪৪ রানে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত।বরুন চক্রবর্তীর স্পিনের ভেল্কিতে ছত্রখান হয়েছিল নিউজিল্যান্ড।ফাইনাল ম্যাচেও চার স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিতে চলেছে ভারত।তবে হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে কতটা খেলার উপযোগী হয়ে উঠবেন তা নিয়ে চিন্তা রয়েছে ভারতের।
আরও পড়ুনঃ স্কুটি সহ ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য হেমতাবাদে
অতীতে আইসিসি ইভেন্টের নকআউট পর্বে নিউজিল্যান্ড বরবার ভারতকে চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হোক কিংবা ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল কিংবা হোক ২০২১-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তবে ফাইনালে নিজেদের চেনা পিচেই খেলার সুযোগ পাচ্ছে ভারত। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে যে পিচ ব্যবহার হয়েছিল,চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ব্যবহার করা হবে ভারতের সেই চেনা পিচ।দুবাইয়ের এই পিচেই পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে ভারত। ফলে পিচের গতিবিধিও ভালোভাবেই জানা রয়েছে টিম ইন্ডিয়ার। তবে কি ফাইনালে অ্যাডভান্টেজ পাচ্ছে টিম ইন্ডয়া? যদিও আইসিসির দাবি, দুবাইয়ের ওই পিচ ভারত-পাক ম্যাচের মতো আচরণ করবে না।
এই পিচে ফাইনাল খেলানোর কারন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে মোট ১০টি পিচ।যারমধ্যে ৪টি পিচ চ্যাম্পিয়ন্স ট্রফির খেলার জন্য বাছা হয়েছিল।যে চারটি পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলার কথা ছিল, সেই চারটি পিচেই ভারতের চারটি ম্যাচ হয়েছে। ফলে ফাইনালের জন্য আগে ব্যবহৃত পিচ ব্যবহার ছাড়া উপায় ছিল না।আইসিসি জানিয়েছে, ‘‘ফাইনালের পিচ এক দম নতুন নয়। তবে ১৪ দিন সময় পাওয়া গিয়েছে। এই সময়ের মধ্যে পিচে নতুন করে গড়ে তোলার জন্য যথেষ্ট।”অন্যদিকে ৪ ঠা মার্চ সেমিফাইনাল খেলেছে ভারত এবং নিউজিল্যান্ড খেলেছে ৫ ই মার্চ।
আরও পড়ুনঃকর্নাটকে ভয়াবহ হামলা, ইজরায়েলি তরুণীসহ দুই নারী গণধর্ষণের শিকার
ফলে ম্যাচ খেলার পর বাড়তি বিশ্রাম পেয়েছেন ভারতীয় দলের খেলোয়াড়রা। সেক্ষেত্রে ভারত খানিকটা হলেও অ্যাডভান্টেজ পাবে। আবার স্পিন সহয়াক উইকেট হওয়ার কারনে চার স্পিনার খেলিয়ে বাড়তি সুবিধা পাবে ভারতই।যদিও নিউজিল্যান্ডের হাতেও ভালো স্পিনার রয়েছেন। তাঁরাও ভারতকে চাপে ফেলতে পারেন।ফলে বাড়তি সুবিধার তত্ত্ব বিশেষ খাটে না। ভারতের একমাত্র সুবিধা হল, পিচের গতিপ্রকৃতি জানা।রবিবার ট্রফির লড়াইয়ে টস একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে।তবে যেহেতু ফাইনাল ম্যাচ তাই আগে ব্যাট করাটাই সুবিধের বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
