উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কা
Connect with us

আবহাওয়া

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সকাল থেকেই কলকাতা-সহ পশ্বচিমঙ্গের আকাশ মেঘলা। রোদের মুখ দেখা গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। এই আবহে ফের এক দফা ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া।  তবে তাপমাত্রায় খুব একটা তারতম্য নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি বেশি। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।

আপাতত রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় ওই চারটি জেলার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও।

শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরবঙ্গেও বৃহস্পতিবার সমস্ত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ঝড়বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি পর্যন্ত।

Advertisement
ads

আবহাওয়া দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।