পৌর পরিষেবা ঘিরে বিক্ষোভের মুখে চেয়ারম্যান
Connect with us

কোচবিহার

পৌর পরিষেবা ঘিরে বিক্ষোভের মুখে চেয়ারম্যান

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক :কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় পুর পরিষেবা নেই। তাই বিক্ষোভ দেখানো হয়েছে। যদিও চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কিছু সমাজবিরোধী এই ধরনের ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন সাবিনা ইয়াসমিনের বক্তব্য ঘিরে জোর বিতর্ক রাজনৈতিক মহলে

এলাকায় উন্নয়ন তারা সহ্য করতে পারছে না। তাই সন্ত্রাস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও এলাকার সাধারণ মানুষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় নিকাশী নালার অবস্থা খুবই খারাপ। পানীয় জলের সমস্যা রয়েছে। বারংবার কাউন্সিলর কে জানিয়েও কোন সূরাহা হচ্ছে না।এব্যাপারে এলাকার লোকজন মিলে কাউন্সিলরের কাছে গিয়েছিলেন। তিনি উল্টে তাদের অকথ্য ভাষায় গালাগালি করে তাড়িয়ে দেন বলে এলাকাবাসীর অভিযোগ।

Continue Reading
Advertisement ads