বিবিধ
কফি পানের রয়েছে বিভিন্ন উপকারিতা ও অপকারিতা, জেনে নেওয়া যাক
নিউজ ডেস্ক , ০৪ জানুয়ারী : বিশ্বব্যাপী অত্যধিক জনপ্রিয় পানীয়ের মধ্যে অন্যতম কফি। আড্ডা দেওয়ার সময়, ক্লান্তি থেকে মুক্তি বা কাজের ফাঁকে ঘুম তাড়াতে চা বা কফি-র জুড়ি মেলা ভার। এছাড়াও এমন অনেকেই আছেন যাঁরা তাঁদের দিনই শুরু করেন বেড টি বা কফি দিয়ে।
শরীরের জন্যে কফি অবশ্যই ভালো। ক্যাফেইনের অনেক উপকারিতা রয়েছে। তবে খালি পেটে কফি শরীরের জন্যে ক্ষতিকর। আর তা যদি হয় ব্ল্যাক কফি, তাহলে ক্ষতির পরিমাণ বেড়ে যায় কয়েক গুন। ঘুম থেকে উঠে সরাসরি কফি পান করলে কোলেস্টেরলের মাত্রা বাড়ে। রাতভর শরীরে নানা রকম প্রক্রিয়া চলার কারণে পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড ক্ষরণ হয়। এই অবস্থায় খালিপেটে কফি পান করলে গা গোলোনো ও বমির মতো সমস্যা দেখা দেয়। তাই দিনের যে সব সময় দেহে কোলেস্টেরলের মাত্রা কম থাকে, তখন কফি পান করাই বুদ্ধিমানের কাজ।
কফি পানের রয়েছে ভাল-মন্দ বিভিন্ন দিক। দেখে নেওয়া যাক –
উপকারিতা :
১) অ্যালকোহল সেবন, যকৃতে মেদ জমার পরিমাণ বাড়িয়ে দেয়। ব্যথার পাশাপাশি যকৃতের অতিরিক্ত মেদ থেকে হতে পারে লিভার সিরোসিস। কিছু গবেষণায় দেখা গেছে, কোনো কোনো সময় লিভার বা যকৃতের মেদ কমাতে ক্যাফেইন কার্যকর ভূমিকা পালন করে।
২) ক্যাফেইন যুক্ত বা বিহীন, সবধরনের কফি টাইপ টু ডায়াবেটিস রোগের ঝুঁকি কমায়। পাশাপাশি ক্যান্সারের ঝুঁকিও কমায় কফি।
৩) মানসিক চাপে ক্যাফেইন মনযোগ বৃদ্ধি করে। অন্যদিকে আলঝেইমার (স্মৃতিভ্রংশ) রোগের ক্ষেত্রে বিশেষ উপকারী পদার্থ ক্যাফেইন।
অপকারিতা :
১) ক্যাফেইন হৃদপিণ্ডের রক্তসরবরাহকরী ধমনীতে রক্ত চলাচল ধীর করে দেয়। বিশেষ করে যখন বেশি দরকার, যেমন: ব্যায়ামের সময়। তাছাড়া বুকধড়ফড়ানি, অনিয়মিত হৃদস্পন্দন বা উচ্চ রক্তচাপের জন্যেও শরীরের অতিরিক্ত ক্যাফেইন দায়ী।
২) হরমোন ক্ষরণে ব্যাঘাত ঘটায়
৩) শরীরে কোলেস্ট্ররলের মাত্রা বাড়িয়ে দেয়
৪) ঘুমের ব্যাঘাত ঘটায়
