দেশের খবর
বিলেত সফর শেষ! কলকাতার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
নিউজ ডেস্ক: ২৩শে মার্চ গত রবিবার লন্ডনে পৌঁছে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মেঘ-বৃষ্টিকে সঙ্গী করে রবিবার লন্ডন সফরে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। লন্ডনে পৌছো একফোঁটাও বিশ্রাম নেননি। তারপরের দিন অর্থাৎ সোমবার থেকে ঠাসা কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর।
রবিবার লন্ডনে পৌঁছে সোমবার ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। পরের দিন মঙ্গলবার বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন। তবে ঘটনাচক্রে, এই দুই কর্মসূচিতে কলকাতা-লন্ডন সরাসরি উড়ান পরিষেবা পুনরায় শুরু করার জন্য আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – আত্মসমালোচনার সুর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মুখে
অবশেষে মুখ্যমন্ত্রীর বিদেশ কর্মসূচি সম্পন্ন হল। আজ কলকাতার পথে মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই ভারতীয় সময় সকাল ১১টা নাগাদ দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী। আজ সব ঠিক থাকলে দুবাই থেকে কলকাতাগামী বিমান ধরবেন। শনিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রী নামবেন কলকাতা বিমানবন্দরে।
শনিবার রওনা হওয়ার আগের দিন শুক্রবার লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর পাশে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলিকে। হাঁটতে হাঁটতে তিনি বলেছিলেন, আমার আরও দুটো লক্ষ্য আছে। প্রথমত, কলকাতায় অক্সফোর্ডের একটা ক্যাম্পাস এবং দ্বিতীয়ত সপ্তাহে দু’দিন কলকাতা-লন্ডন ব্রিটিশ এয়ারওয়েজ়ের সরাসরি বিমান।
আরও পড়ুন – বিদেশের মাটিতে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় তুলকালাম
