রাজ্যের খবর
রাজ্যে কোভিড মোকাবিলায় বিশেষ টাস্ক ফোর্স গঠন করলো রাজ্যসরকার
নিউজ ডেস্ক, ২৩ এপ্রিল : গোটা দেশের পাশাপাশি করোনা নিজের থাবা বিস্তার করছে পশ্চিমবঙ্গের। ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ইতিমধ্যে দৈণিক আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার পৌঁছে গিয়েছে। সারা দেশেই অক্সিজেন যোগানের সংকট দেখা দিয়েছে। বাংলাতেও ছবিটা এক। এখানেও সেভাবে অক্সিজেনের একটা বড় সমস্যা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে কোভিড মোকাবিলায় অ্যাপেক্স টাস্ক ফোর্স গড়ল রাজ্য সরকার। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬ জনকে নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি হয়েছে। এই টাস্ক ফোর্সে রয়েছেন, কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, অর্থ দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব, পঞ্চায়েত দফতরের সচিব ও হোম অ্যান্ড প্লানিং দফতরের সচিব রয়েছেন টাস্ক ফোর্সে।মুখ্যসচিবের নির্দেশ, করোনার চিকিৎসায় প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী ও ওষুধের সরবরাহের ওপর নজরদারি করতে হবে জেলা প্রশাসনকে। কোনও জিনিসের ঘাটতি দেখা দিলে তা সঙ্গে সঙ্গে জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে। এছাড়া প্রতিদিন জেলায় কোথায় কত সংক্রমণ হচ্ছে। কত মৃত্যু হচ্ছে। চিকিৎসার জন্য কত খরচ হচ্ছে তা রিপোর্ট দিয়ে জানাতে হবে স্বাস্থ্য দফতরকে। করোনা চিকিৎসায় প্রয়োজনীয় কোনও সামগ্রীর অপচয় করা যাবে না।সরকারি-বেসরকারি হাসপাতালে কোভিড শয্যা বৃদ্ধি, অক্সিজেনের যোগান ও সরবরাহের মতো বিষয়গুলো এই টাস্ক ফোর্স নজরে রাখবে।
