ভাইরাল খবর
৯ থেকে ১৭ আগস্ট রাজ্যজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’! স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের
ডিজিটাল ডেস্কঃ স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে আগামী ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গজুড়ে পালিত হবে ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) অভিযান। দেশপ্রেম (Patriotism), জাতীয় ঐক্য (National Unity) এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় পতাকার (National Flag) মর্যাদা তুলে ধরতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশের ভিত্তিতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর বিস্তারিত নির্দেশিকা জারি করেছে।
এ বছর ‘বন্দে মাতরম’ (Vande Mataram)-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে তিরঙ্গা অভিযানের সঙ্গে এই ঐতিহাসিক গানকে বিশেষভাবে যুক্ত করা হয়েছে। মাঠপর্যায়ের কর্মসূচি থেকে শুরু করে ডিজিটাল (Digital) প্রচার— সর্বত্র ‘বন্দে মাতরম’ পরিবেশনের উপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া Har Ghar Tiranga পোর্টালে সেলফি (Selfie) আপলোড করলে ছবির উপর স্বয়ংক্রিয়ভাবে ‘বন্দে মাতরম’-এর লিরিক্স (Lyrics) প্রদর্শিত হবে।
নির্দেশিকা অনুযায়ী জেলা প্রশাসন, কলকাতা পুরসভা, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষকে এই কর্মসূচিতে যুক্ত হতে বলা হয়েছে। জেলা, মহকুমা ও ব্লক স্তরে তিরঙ্গা র্যালি, প্রভাতফেরি, সাইকেল ও ই-বাইক (E-Bike) শোভাযাত্রা আয়োজন করা হবে। পাশাপাশি সরকারি দফতর, ঐতিহ্যবাহী ভবন, বাস টার্মিনাস, বাজার এবং গুরুত্বপূর্ণ স্থানে তিরঙ্গা থিমে আলোকসজ্জা, রঙ্গোলি, প্রদর্শনী, কুইজ, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
এই কর্মসূচির জন্য প্রতিটি জেলা ও কলকাতা পুরসভাকে ১.৫ লক্ষ জাতীয় পতাকা এবং কালিম্পং জেলাকে ২০ হাজার পতাকা দেওয়া হবে। এছাড়া জেলাপিছু ১ লক্ষ টাকা, মহকুমাপিছু ৫০ হাজার টাকা, ব্লক ও পুরসভাপিছু ২০ হাজার টাকা এবং প্রতিটি পুরনিগমকে ১ লক্ষ টাকা আর্থিক বরাদ্দ করা হয়েছে।
প্রচারাভিযান শেষে অংশগ্রহণের বিবরণ, ছবি ও ভিডিও-সহ একটি বিস্তারিত রিপোর্ট নবান্নে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
