নীল-সাদা থেকে গেরুয়া, বদলে গেল নবান্নের রং! নজরে নতুন পরিবর্তন
Connect with us

ভাইরাল খবর

নীল-সাদা থেকে গেরুয়া, বদলে গেল নবান্নের রং! নজরে নতুন পরিবর্তন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরেও পরিবর্তনের ছাপ আরও স্পষ্ট হচ্ছে। এবার বদলে গেল রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন (Nabanna)-এর নামফলকের (Nameplate) রং। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে নীল-সাদা (Blue-White) রঙে থাকা ‘নবান্ন’ ফলক সোমবার থেকে দেখা গেল গেরুয়া (Saffron) রঙে।

তবে গোটা প্রশাসনিক ভবনের (Administrative Building) রং পরিবর্তন করা হয়নি। আপাতত শুধুমাত্র ভবনের উপরে থাকা ‘নবান্ন’ লেখা ফলকের রং নীল থেকে গেরুয়ায় পরিবর্তন করা হয়েছে। নতুন রূপে সেই ফলক ইতিমধ্যেই নজর কেড়েছে।

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন সরকারি স্থাপনা ও পরিকাঠামোতে (Infrastructure) নীল-সাদা রঙের পরিবর্তে গেরুয়া রঙের ব্যবহার বাড়তে দেখা যাচ্ছে। এর আগেও নবান্নকে গেরুয়া আলোকসজ্জায় (Lighting) সাজানো হয়েছিল। এবার সেই পরিবর্তনের ধারাবাহিকতায় নামফলকের রঙেও বদল আনা হল।

যদিও নবান্নের পুরো ভবন ভবিষ্যতে গেরুয়া রঙে রাঙানো হবে কি না, সে বিষয়ে এখনও সরকারিভাবে (Officially) কোনও ঘোষণা করা হয়নি। তবে রাজ্যের বিভিন্ন জায়গায় রঙ পরিবর্তনের প্রবণতা দেখে ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের (Political Observers) একাংশ।

Advertisement
ads ads

উল্লেখ্য, কয়েকদিন আগেই নতুন সরকার ঘোষণা করেছে যে সরকারি স্কুলগুলির (Government Schools) ইউনিফর্মের (Uniform) রংও পরিবর্তন করা হবে। ২০২২ সালে চালু হওয়া নীল-সাদা পোশাকের পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট স্কুলগুলির পূর্বের নিজস্ব ইউনিফর্ম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবান্নের নামফলকের রঙ পরিবর্তনের এই পদক্ষেপ প্রশাসনিক ভবনের বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের প্রতীক হিসেবেও আলোচনায় উঠে এসেছে।

Continue Reading
Advertisement ads