উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! সিকিম টানেল দুর্ঘটনায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা
Connect with us

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! সিকিম টানেল দুর্ঘটনায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে সোমবার একাধিক কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল সিকিমের (Sikkim) নির্মীয়মান টানেল (Tunnel) দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের পরিবারকে রাজ্যের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, নিহতদের পরিবার ইতিমধ্যেই মোট ২১ লক্ষ টাকা আর্থিক সাহায্য পেয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) পৌঁছে জলপাইগুড়ির (Jalpaiguri) উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানে জেলাশাসকের (District Magistrate) দফতরে আয়োজিত অনুষ্ঠানে সিকিমের দক্ষিণ জেলার সমরদুং (Samardung) এলাকায় টানেল দুর্ঘটনায় নিহত পশ্চিমবঙ্গের ১১ শ্রমিকের পরিবারের হাতে পরিবারপিছু ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি, স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

সরকারি কর্মসূচির পাশাপাশি মুখ্যমন্ত্রীর সূচিতে রয়েছে উত্তরকন্যায় (Uttarkanya) প্রশাসনিক বৈঠক (Administrative Meeting)। এছাড়াও দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

জলপাইগুড়ির কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী জল্পেশ মন্দিরে (Jalpesh Temple) পুজো দেবেন এবং শ্রাবণী মেলা (Shravani Mela) প্রাঙ্গন পরিদর্শন করবেন। পরে তিনি শিলিগুড়িতে (Siliguri) পৌঁছে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন।

Advertisement
ads ads

দিনের শেষ পর্বে বাগডোগরায় ফেরার পথে বহু প্রতীক্ষিত শিলিগুড়ির বর্ধমান রোড উড়ালপুলের (Bardhaman Road Flyover) উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্য ও কেন্দ্রের যৌথ অর্থায়নে নির্মিত এই উড়ালপুল চালু হলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Continue Reading
Advertisement ads