ভিক্টোরিয়া হাউসে সভা নয়! একুশে জুলাই নিয়ে কালীঘাট তৃণমূলকে ধাক্কা হাইকোর্ট
Connect with us

রাজনীতি

ভিক্টোরিয়া হাউসে সভা নয়! একুশে জুলাই নিয়ে কালীঘাট তৃণমূলকে ধাক্কা হাইকোর্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাই শহিদ দিবস (21 July) উপলক্ষে কালীঘাট তৃণমূলের সমাবেশ (Rally) কোথায় হবে, তা নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) শুরু হয়েছে আইনি টানাপড়েন। ভিক্টোরিয়া হাউস (Victoria House), বিড়লা তারামণ্ডল (Birla Planetarium), ডোরিনা ক্রসিং (Dorina Crossing) নাকি অন্য কোনও স্থান—এই প্রশ্নেই রাজ্য সরকারের স্পষ্ট অবস্থান জানতে চেয়েছে আদালত।

বুধবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে (Political Situation) জননিরাপত্তা (Public Safety) ও যান চলাচলের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। তাঁর পর্যবেক্ষণ, তৃণমূল কংগ্রেসের (TMC) বর্তমান সাংগঠনিক পরিস্থিতিতে একাধিক গোষ্ঠী পৃথকভাবে কর্মসূচি করলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে। তাই ধর্মতলার পরিবর্তে ডোরিনা ক্রসিং, এসপ্ল্যানেড পূর্ব (Esplanade East) কিংবা অন্য কোনও বিকল্প স্থানের বিষয়টি বিবেচনার পরামর্শ দেন তিনি।

কালীঘাট তৃণমূলের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, ১৯৯৩ সাল থেকে দীর্ঘদিন ধরেই ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস পালন করা হচ্ছে। তবে প্রয়োজনে ওয়াই-চ্যানেল (Y-Channel), ডোরিনা ক্রসিং বা বিড়লা তারামণ্ডলের সামনেও কর্মসূচি করতে তাঁদের আপত্তি নেই। তিনি জানান, সমাবেশে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের উপস্থিতি হতে পারে।

অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (Advocate General) মামলার গ্রহণযোগ্যতা (Maintainability) নিয়েই প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, আবেদনকারী মূল তৃণমূল কংগ্রেস নয়। পাশাপাশি তিনি জানান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) কর্মসূচি করতে সরকারের কোনও আপত্তি নেই। একই সঙ্গে অন্য রাজনৈতিক সংগঠনগুলিকে ইতিমধ্যেই নির্দিষ্ট স্থানে অনুমতি দেওয়া হয়েছে বলেও আদালতে উল্লেখ করা হয়।

Advertisement
ads ads

শুনানির শেষে বিচারপতি রাজ্য সরকারকে নির্দেশ দেন, বিড়লা তারামণ্ডল, ডোরিনা ক্রসিং বা এসপ্ল্যানেড পূর্বের মতো বিকল্প স্থানে সমাবেশ আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের কোনও আপত্তি বা আইনশৃঙ্খলাজনিত (Law and Order) সমস্যা রয়েছে কি না, তা দ্রুত আদালতকে জানাতে। সেই রিপোর্টের ভিত্তিতেই ২১ জুলাইয়ের কর্মসূচির চূড়ান্ত স্থান নির্ধারণ করা হবে। ফলে কালীঘাট তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ কোথায় হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা আরও জোরদার হয়েছে।

Continue Reading
Advertisement ads