বিশ্বের খবর
জেল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের
নিউজ ডেস্ক, ০২ মার্চ :- তিন বছরের জেল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের। অভিযোগ, নির্বাচনী প্রচারে দুর্নীতি করেছেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট সারকোজি। এই অভিযোগে বারবার বিদ্ধ হয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে চলা একটি মামলায় তাকে তিন বছর জেলের সাজা শোনালো ফ্রান্সের একটি আদালত। ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট সারকোজির বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনী প্রচারে বিভিন্ন বিষয়ের অভ্যন্তরীণ ব্যাপারে খবর জানার জন্য এক বিচারপতিকে ঘুষ দিয়েছিলেন। সেই মামলায় তাকে তিন বছর জেলের সাজা শোনালো ফ্রান্সের একটি আদালত। যদিও এই রায়ের বিরুদ্ধে ফ্রান্সের উচ্চ আদালতে যাওয়ার জন্য তার হাতে বেশ কিছুদিন সময় রয়েছে। উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। নির্বাচনী প্রচারে দুর্নীতির অভিযোগ অনেকদিন ধরেই ছিল সারকোজির বিরুদ্ধে। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ২ কোটি ডলারের গোপন রাখার জন্য ভুয়ো ব্যাংকের নাম রেখেছিলেন সারকোজি। পাশাপাশি একাধিক নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর এবারে অভিযোগ তিনি নির্বাচনী প্রচারে বিভিন্ন বিষয়ের অভ্যন্তরীণ ব্যাপারের খবর জানার জন্য এক বিচারপতিকে ঘুষ দিয়েছিলেন। সে কারণেই তিন বছরের জেল এর সাজা দিয়েছে ফ্রান্সের একটি আদালত। তবে ইতিমধ্যেই ২ বছরের সাজা বাতিল করেছে আদালত। এই রায়ের বিরুদ্ধে ফ্রান্সের উচ্চ আদালতে যাওয়ার জন্য তার হাতে বেশ কিছুদিন সময় রয়েছে বলে জানা গিয়েছে।
