বিশ্বের খবর
‘ম্যাক্রোঁ ইস্তফা দাও’ স্লোগানে মুখর প্যারিস, দেশজুড়ে পথে লাখো মানুষ
ডিজিটাল ডেস্কঃ নেপালের পর এবার ফ্রান্সে (France) বিক্ষোভের আগুন। নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোরুঁ (Sebastien Lecornu)-র নিয়োগ ঘিরে দেশজুড়ে বিক্ষোভে উত্তাল জনতা। প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)-র সিদ্ধান্তের বিরুদ্ধেই এই গণঅবরোধ।
বুধবার প্যারিস (Paris), রেনে (Rennes), মন্তপেলিয়ের (Montpellier)-সহ একাধিক শহরে রাস্তা অবরোধ (Road Blockade), আগুন জ্বালানো, কাঁদানে গ্যাস (Tear Gas), এবং পুলিশি কড়া হস্তক্ষেপে রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় শহরের রাস্তাঘাট। জনতার সঙ্গে সংঘর্ষে পুলিশের হাতে শয়ে শয়ে প্রতিবাদকারী গ্রেফতার (Arrested) হয়েছেন।
পথে লাখো মানুষ, রাস্তায় পুলিশের বাহিনী
গণঅবরোধের (Mass Blockade) ডাক দিয়েছিলেন সাধারণ মানুষ। সকাল থেকেই লক্ষাধিক প্রতিবাদকারী পথে নেমে রাস্তায় আবর্জনার পাত্র (Garbage Bins) ফেলে আগুন ধরিয়ে দেন। পুলিশের দিকে ছোড়া হয় পাথর ও জঞ্জাল (Stones & Debris)।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় প্রায় ৮০,০০০ পুলিশ (Police Force)।
স্কুল থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত—সবখানেই দেখা যায় কর্মবিরতি (Work Strike)। আন্দোলনে সামিল হন বহু নবীন প্রজন্মের (Youth) ছেলেমেয়ে। তাঁদের মতে, “প্রধানমন্ত্রী বদল এখন ম্যাক্রোঁর অভ্যাসে (Macron’s Habit) পরিণত হয়েছে। আর সহ্য করা সম্ভব নয়।”
সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ
প্রতিবাদীদের একটাই দাবি—“ম্যাক্রোঁ ইস্তফা দাও” (Macron Must Resign)।
এই স্লোগানে মুখর হয়েছে রাস্তাঘাট, দেওয়াল, ব্যানার, পোস্টার। বিক্ষোভকারীদের মতে, সরকার দেশের মানুষের চাহিদা বুঝতে ব্যর্থ। রাজনৈতিক নেতৃত্বের এই অসঙ্গত আচরণ তাঁদের ক্ষোভে ফুঁসতে বাধ্য করছে।


