জরুরি অবতরণ করেও প্রাণে বাঁচানো গেল না যাত্রীকে
Connect with us

বিশ্বের খবর

জরুরি অবতরণ করেও প্রাণে বাঁচানো গেল না যাত্রীকে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ মার্চ : আরব আমিরশাহির শারজা থেকে রওনা দিয়েছিল বিমানটি কিন্তু বিমানের একজন যাত্রী অসুস্থতা বোধ করায় মাঝপথেই জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে। একজন যাত্রীর অসুস্থতার কারণে পাকিস্তানের মাটিতে জরুরি অবতরণ করতে হয় ভারতীয় বিমান সংস্থার একটি বিমানকে। আরব আমিরশাহির শারজা থেকে লখনৌ বিমান বন্দরের দিকে আসছিল বিমানটি।

তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও বিমানবন্দরে পৌঁছলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সোমবার সকালে ইন্ডিগো এয়ারলাইন্সের 6E1412 নম্বর বিমানে এই ঘটনাটি ঘটে। বিমানের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন ওই যাত্রী। তাকে বাঁচাতে তড়িঘড়ি বিমানটি অবতরণ করার ব্যবস্থা করা হয়। সেকারণে পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।ইন্ডিগো সূত্রে জানানো হয়েছে, ওই যাত্রীকে বাঁচাতে সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বিমানবন্দরে পৌঁছে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনা এবারেই প্রথম নয় অতীতেও এমন ঘটনা ঘটেছে। ২০২০ সালে দিল্লিগামী একটি বিমান এই করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেবারেও একজন যাত্রীর হৃদরোগের আক্রান্ত হয়ে মৃত্যু হয়। জানা গিয়েছে, করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয় বিমানটিকে। করাচি বিমানবন্দরে ২ ঘন্টার জন্য ওই বিমান অবতরণ করা ছিল এরপর ফের ভারতের লখনৌ এর উদ্দেশ্যে রওনা হয় ইন্ডিগো এয়ারলাইন্সের ওই বিমানটি।

Continue Reading
Advertisement