বিশ্বের খবর
ঘর গৃহস্থলির কাজের জন্য স্ত্রীকে অর্থ প্রদানের নির্দেশ দিল আদালত!!
নিউজ ডেস্ক , ২৪ ফেব্রুয়ারি : ঘর গৃহস্থলির কাজের বিনিময়ে স্ত্রীকে অর্থ প্রদানের নির্দেশ দিল চীন দেশের একটি আদালত। রাজধানী বেজিংয়ের একটি ডিভোর্স মামলায় বিচারক স্বামীকে অর্থ পরিশোধের ব্যাপারে এই নজিরবিহীন এই রায়টি দেন।
জানা গিয়েছে , ওই চীনা দম্পতি ৫ বছর সংসার করেছিল সেই সময় কালে ঘরোয়া কাজের জন্য পারিশ্রমিক হিসেবে চীনা মুদ্রায় স্ত্রীকে ৫০ হাজার ইউয়ান বা ভারতীয় টাকায় প্রায় ৫ লক্ষ টাকা) পরিশোধ করার নির্দেশন দেয় আদালত।আদালতের এমন নজিরবিহীন রায়ের পর সোশ্যাল মিডিয়াতে নানা বিতর্ক দেখা যাচ্ছে।ঘরের কাজের মূল্য কত হতে পারে তা নিয়েই ঝড় উঠেছে নেট দুনিয়ায়। সম্পদ ও পরিবার নিয়ে চীনে নতুন আইন প্রণয়নের পরপরই দেশটির আদালত এই রায় দিল। আদালত সুত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে বিয়ে করেন চেন এবং ওয়াং। পাঁচ বছর সংসার করার পর ২০২০ সালে স্ত্রী ওয়াংকে ডিভোর্স দিয়ে দেন তার স্বামী চেন। তবে এই বিচ্ছেদে রাজি ছিলেন না ওয়াং। তাই তিনি ক্ষতিপূরণ দাবি করেন। তার দাবি, পাঁচ বছরের সংসার জীবনে ঘরের কোনো কাজেই তাকে সাহায্য করেনি চেন। এমনকি বাচ্চার দেখাশোনার কাজও তাকে একা করতে হয়েছে। তাই ক্ষতিপূরণ পাওয়ার সব অধিকার তার রয়েছে।
