মোদীর আমেরিকা সফর শেষ হতেই ৫০ শতাংশ দাম কমলো এই মদের
Connect with us

রাজনীতি

মোদীর আমেরিকা সফর শেষ হতেই ৫০ শতাংশ দাম কমলো এই মদের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: হাইভোল্টেজ বৈঠক মোদীর, বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Pradhanmantri Narendra Modi )। শেষ হয়েছে মোদির আমেরিকা সফর ( America Trip)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ( American president Donald Trump ) সঙ্গে বৈঠক করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Pradhanmantri Narendra Modi )। হুইপ সত্ত্বেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটনে প্রথম সফরটি ছিল একটি শান্ত, ব্যবসায়িক সফর। নরেন্দ্র মোদির সফরের দিকে নজর ছিল সকলের। এবার তার হাতে নাতে প্রমান পাওয়া গেল। দুদিনের আমেরিকা সফর সেরে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী মোদী ( Pradhanmantri Narendra Modi )। এর আগে একাধিক বার ভারতে আমেরিকান পণ্যের উপর শুল্কের পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ( president trump ) । মোদীর সঙ্গে বৈঠকের আগেও ট্রাম্প বলেছেন, আমেরিকার পণ্যে বড্ড বেশি কর নেয় ভারত। তারপর এবিষয় নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা হয়েছে ট্রাম্পের।

মোদীর সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের বাণিজ্যনীতি নিয়ে তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ভারতের উপরে সমান হারে শুল্ক বসানো হবে অর্থাৎ ভারত আমেরিকার উপর যে হারে শুল্ক বসায়, আমেরিকাও ভারতীয় পণ্যে ঠিক একই হারেই শুল্ক বসাবে। শুধু ভারত নয় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেই আমেরিকান পণ্যের উপর অতিরিক্ত কর নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরোও পড়ুন – “বাবা – মায়ের সঙ্গম” দেখার বিতর্কিত মন্তব্যে এবার সুপ্রিম কোর্টের দুয়ারে রনবীর এলাহাবাদিয়া! জানুন বিস্তারিত….

কোন মদের দাম কমলো ? মাত্র দুদিন হল আমেরিকে সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার জনপ্রিয় বিদেশী মদ বারবন হুইস্কির দাম এক ধাক্কায় কমে গেল? এর নেপথ্যে কি কারণ? কতই বা কমলো দাম? সূত্রের দাবি, ট্রাম্পের ঘোষণার আগেই হুইস্কির ওপর ৬৬ শতাংশ ছাড়ের ঘোষণা করে কাস্টম ডিউটি বা আমদানি শুল্ক বিভাগ। এতদিন বারবন হুইস্কির চড়া দাম ছিল। ভারত সেক্ষেত্রে ১৫০ শতাংশ শুল্ক নিত। তবে এখন সেই বিদেশী মদের দাম ৬৬.৬ শতাংশ হাড়ে কমানো হল। প্রসঙ্গত ভুট্টার দানা দিয়ে তৈরী আমেরিকার জনপ্রিয় বারবন হুইস্কির চাহিদা বরাবরই রয়েছে ভারতে। জানা গিয়েছে, মোদীর সফরে শুল্কের প্রসঙ্গটি মনে করিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Advertisement
ads

২.৫ মিলিয়ন ডলারের আমদানি ভারতে ? মার্কিন খ্যাত বারবন হুইস্কির ওপরে আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হল। আগে ১৫০ শতাংশ শুল্ক নেওয়া হত এখন তা এক ধাক্কায় কমে গিয়ে দাঁড়ালো ১০০ শতাংশ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আমেরিকা থেকে আমদানিকৃত অন্য কোনও মদের উপর শুল্ক হ্রাস করা হয়নি। শুধুমাত্র বারবন হুইস্কির ক্ষেত্রেই প্রযোজ্য এটি। উল্লেখ্য ভারতে যত বিদেশি মদ আমদানি হয়, তার প্রায় এক চতুর্থাংশ বা ২৫ শতাংশ আমেরিকার জনপ্রিয় বিদেশী মদ বা বারবন হুইস্কি । ২০২৩-২০২৪ সালে ভারত ২.৫ মিলিয়ন ডলারের বারবন হুইস্কি আমদানি করেছিল।

Continue Reading
Advertisement