রাজনীতি
আয়কর বিল পর্যালোচনার জন্য সিলেক্ট কমিটি সংসদের সচিবালয়ে ফের মুখোমুখি নিশিকান্ত-মহুয়া
News Desk : আয়কর বিল পর্যালোচনার জন্য সিলেক্ট কমিটি গঠন করলো সংসদের সচিবালয় আয়কর বিল পর্যালোচনা করার জন্য ৩১ সদস্যের সিলেক্ট কমিটি গঠন করল সংসদের সচিবালয়। আয়কর সংক্রান্ত সিলেক্ট কমিটিতে রয়েছেন বিজেপির নিশিকান্ত দুবে এবং তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র।২০২৩ সালে ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় গত বছর সাংসদ পদ খারিজ হয়েছিল মহুয়া মৈত্রর (Mahua Moitra)।
আরোও পড়ুন – বহিষ্কৃত ১১৬ জন ‘অবৈধ’ ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরে মার্কিন সামরিক বিমান
মহুয়ার বিরুদ্ধে অভিযোগ আনা সেই নিশিকান্ত দুবে (Nishikant Dubey) এবং মহুয়া মৈত্র এবার একই কমিটির দুই সদস্য।৩১ সদস্যের কমিটিতে সংখ্যাগরিষ্ঠ ১৭ জন সদস্য রয়েছে এনডিএ-র। এর মধ্যে ১৪ জন বিজেপির। বিরোধী কংগ্রেসের ৬ জন, সমাজবাদী পার্টির ২ জন, ডিএমকে, তৃণমূল, শিব সেনা (ইউবিটি), এনসিপির শরদ পওয়ারের শিবির এবং আরএসপির ১ জন করে সাংসদকে রাখা হয়েছে এই সিলেক্ট কমিটিতে। নতুন আয়কর বিল খতিয়ে দেখে লোকসভার বাদল অধিবেশনের প্রথম দিনের আগেই রিপোর্ট দেবে এই সিলেক্ট কমিটি।
