কল্যাণীতে গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর! রাজ্যে চালু হচ্ছে ১৭তম ওয়াটার মেট্রো
Connect with us

রাজ্যের খবর

কল্যাণীতে গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর! রাজ্যে চালু হচ্ছে ১৭তম ওয়াটার মেট্রো

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার মাত্র ৯ সপ্তাহের মধ্যেই পরিবহণ (Transport) ব্যবস্থার আধুনিকীকরণে একাধিক বড় পরিকল্পনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার পরিবহণ ভবনে ৪৩টি সিএনজি (CNG) এবং ৭টি ইলেকট্রিক (Electric) বাসের উদ্বোধন করে তিনি জানান, আগামী দিনে সড়ক (Road), জলপথ (Waterway), রেল (Rail) ও আকাশপথ (Air Connectivity)—সব ক্ষেত্রেই পরিকাঠামো উন্নয়নে জোর দেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, উত্তর ২৪ পরগনার কল্যাণীতে প্রায় ২,০০০ একর জমিতে একটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর (Greenfield International Airport) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বালুরঘাট, মালদা ও পুরুলিয়ায় নতুন অভ্যন্তরীণ বিমানবন্দর (Domestic Airport) তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গকে দেশের ১৭তম ওয়াটার মেট্রো (Water Metro) পরিষেবার রাজ্য হিসেবে গড়ে তোলার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গার্ডেনরিচ থেকে সাঁকরাইল-শিবপুর পর্যন্ত রো-রো সার্ভিস (Ro-Ro Service) চালুর পরিকল্পনা রয়েছে, যা যানজট কমাতে সাহায্য করবে। দুর্গাপুর-আসানসোল এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি শহরজোড়ার মধ্যে সিটি মেট্রো (City Metro) চালুর জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট (DPR) তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

মহিলাদের জন্য চালু হওয়া জিরো ভ্যালু টিকিট (Zero Value Ticket) প্রকল্পের পাশাপাশি যাঁরা ভাড়া দিয়ে যাতায়াত করতে চান, তাঁদের জন্য পিঙ্ক কার্ড (Pink Card) চালুর প্রস্তুতির কথাও জানান মুখ্যমন্ত্রী। এছাড়া আগস্ট থেকে কন্ডাক্টরদের বেতন বৈষম্য দূর করার ঘোষণাও করা হয়েছে।

Advertisement
ads ads

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, মার্চ ২০২৭-এর মধ্যে রাজ্যের পরিবহণ নিগমগুলিতে মোট ১,০০০টি নতুন বাস যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম ধাপে ৪০০টি বাস কেনার টেন্ডার দ্রুত ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর দাবি, আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা গড়ে উঠলে শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান আরও বাড়বে।

Continue Reading
Advertisement ads