বেফাঁস মন্তব্যের জের! ফের শোকজ করা হল হুমায়ুন কবিরকে
Connect with us

রাজনীতি

বেফাঁস মন্তব্যের জের! ফের শোকজ করা হল হুমায়ুন কবিরকে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: কিছুদিন আগেই শোকজ করা হয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। আবারও বিধায়কের বেফাঁস মন্তব্যের জন্য শোকজ করা হল তাকে। কিন্তু, কি সেই মন্তব্য? আর কেনই বা বার বার শোকজ করা হচ্ছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ন কবিরকে? জেনে নিন-

গত মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ২০২৬-এ বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের জয়ী মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ছুড়ে ফেলা হবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর বুধবার বিধানসভায় সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পর এবার বিধায়ক হুমায়ুন কবির সরব হলেন শুভেন্দু অধিকারীর মন্তব্যকে নিয়ে।

আরও পড়ুন-ঘাসফুলে যোগ দিতেই নতুন দায়িত্বে তাপসী মন্ডল!

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যে পাল্টা সরব হন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বলেছেন, আমার কাছে আগে জাত, তারপর দল। এই মন্তব্যের জেরে ফের শোকজ করা হল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি শোকজ় করছে তাকে।

Advertisement
ads

বৃহস্পতিবার হুমায়ূনকে শোকজের কথা জানিয়েছেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী তথা বিধানসভার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির অন্যতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়। গত বছরই নভেম্বর মাসে একাধিক বেফাঁস মন্তব্য করেছিল বিধায়ক হুমায়ুন কবির। যার জন্য এর আগেও তাকে শোকজ করেছিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের খবর, এরপরেও মন্তব্যে নিয়ন্ত্রণ না আনা নিয়ে তৃণমল বিধায়কের ওপর ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন-একই আধার নম্বরে একাধিক পাসপোর্ট! বাগুইআটির যুবক গ্রেপ্তার, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

Continue Reading
Advertisement