ঘাসফুলে যোগ দিতেই নতুন দায়িত্বে তাপসী মন্ডল!
Connect with us

ভাইরাল খবর

ঘাসফুলে যোগ দিতেই নতুন দায়িত্বে তাপসী মন্ডল!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২৬-এর বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। ঘাসফুলে এসেই বড় দায়িত্ব পেলেন তাপসী মন্ডল। বুধবার বিকাশ ভবনের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক মহলের একাংশের মত, দলবদলের পুরস্কার স্বরূপ তাপসী মণ্ডলকে রাজ্যের নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন পদে বসানো হল।

সোমবারের বিধানসভা অধিবেশনের দিন যোগ দিতে সোজা চলে যান তৃণমূল ভবনে। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে স্বাগত জানানো হয় তাকে। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। দলে যোগ দিয়েই তাপসী মন্ডল বলেন, বলেন, বাংলার মানুষের মনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রগতিশীল বাংলায় বিভাজনের রাজনীতি করা হচ্ছে। এই রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল। একাধিকবার বিভিন্ন ভাবে প্রতিবাদ করেও কোনও লাভ না হওয়ায় তৃণমূলে যোগদান করেছি। তিনি আরও বলেন, আমি দেখলাম লোকসভার জায়গায় দাঁড়িয়ে ঐক্যটা ভেঙে দিয়ে বিভাজন তৈরি হচ্ছে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে চলার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আগেও যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ছিলাম তখনও কোনও কাজের সুযোগ পেতাম না। বিজেপিতে গিয়েও কোনও কাজের মধ্য়ে যুক্ত হতে পারিনি। শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে।

আরও পড়ুনঃ হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল শতাধিক ট্রেন!

সেদিনই তাপসী মন্ডল কালীঘাটে গিয়ে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন। মুখ্যমন্ত্রী তাকে বলেন, ভালোভাবে কাজ করতে হবে। মাত্র দুদিনের মধ্যেই হলদিয়ার বিধায়ককে সরকারি স্তরে বড় দায়িত্ব দেওয়া হল। রাজ্যের নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হল তাপসী মণ্ডলকে। এখন তাপসী মন্ডলের অধীনেই চলবে বোর্ড। তাপসীকে সহায়তার জন্য বোর্ডে রয়েছেন আইএএস এবং WBCS আধিকারিকরা। তাপসীর এই পদপ্রাপ্তিকে অনেকেই শাসকদলে যোগ দেওয়ার পুরস্কার বলে মনে করছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement