জেলার খবর
নিজের মেয়েকে রাস্তায় আছাড় মেরে খুন! গ্রেফতার অভিযুক্ত বাবা
নিউজ ডেস্ক: পাশবিক কান্ড! মাত্র ৪বছর বয়স মেয়েটির। ৪বছরের মেয়েকে রাস্তায় আছাড় মেরে খুন করলো বাবা। এদিকে খুনের কথা আবার স্বীকার করেছে অভিযুক্ত ওই বাবা। কিন্তু কেন? কেন এই ঘটনা ঘটালেন অভিযুক্ত বাবা? কি এমন ঘটেছিল?
দোলের রাতে অমানবিক ঘটনা নদিয়ার ধুবুলিয়ায়। নিজের মেয়েকে রাস্তায় আছাড় মেরে খুন করলেন বাবা। এদিকে নিথর শিশুটির দেহ উদ্ধার করেছে পুলিশ। আছাড় মেরে জলঙ্গি ব্রিজ থেকে নদীতে ফেলে মারার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবাকে।
পুলিশ সূত্রে খবর, নদিয়ার ধুবুলিয়া থানার মায়াকোল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ ওরফে বুদু। ইতিমধ্যে নিজের মেয়েকে আছাড় দিয়ে মেরে ফেলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, , অভিযুক্তের স্ত্রীর সঙ্গে অন্য একজনের বিবাহবহির্ভুত সম্পর্ক ছিল। যা নিয়ে প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকতো। গতকাল দোলের দিন সন্ধ্যায় কাজ থেকে ফায়ার বুদ্ধদেব দেখেন তাঁর স্ত্রী বাড়িতে নেই। তাঁর মেয়ে জানায়, মা মামার বাড়ি গিয়েছে।
আরও পড়ুন-দুর্ঘটনার শঙ্কা! টোল ট্যাক্স ফাঁকি দিতে বেছে নেওয়া হচ্ছে গ্রামের বিকল্প রাস্তা
তারপরেই মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। এরপরেই ঘটে মর্মান্তিক ঘটনাটি। মেয়েকে প্রথমে রাস্তায় আছাড় মারে বুদ্ধদেব। তারপর জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় শিশু কন্যার দেহ। এরপরই ঘটান এমন এক পাশবিক কান্ড। ঘটনা জানাজানি হতেই এলাকাবাসী অভিযুক্ত বুদ্ধদেবকে আটকে রেখে ধুবুলিয়া থানায় খবর দেয়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিসি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, তিনি মেয়েকে মেরে ফেলেছেন। ধুবুলিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে কৃষ্ণনগরের জলঙ্গি ব্রিজের নিচে থেকে চার বছর শিশু কন্যার নিথর দেহ উদ্ধার করে।পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। এদিকে অমানবিক এই ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এলাকাবাসীরা। অন্যদিকে শিশু কন্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন-দোলের দিন ৬ বছরের শিশুকে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত যুবক
