মহিলাদের ক্রিকেটকে জনপ্রিয় করতে আন্তর্জাতিক নারী দিবসে উল্লেখযোগ্য পদক্ষেপ আইসিসির
Connect with us

খেলার খবর

মহিলাদের ক্রিকেটকে জনপ্রিয় করতে আন্তর্জাতিক নারী দিবসে উল্লেখযোগ্য পদক্ষেপ আইসিসির

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৮ মার্চ : ক্রিকেট সম্প্রসারণে আন্তর্জাতিক নারী দিবসে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।বিশ্ব ক্রিকেটের এই নিয়ামক সংস্থা মহিলাদের একদিনের বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটিতেই দলের সংখ্যা বাড়াচ্ছে।

২০২৩ সাল থেকে মহিলা ক্রিকেটে আরও বেশি দেশকে সুযোগ দেওয়ার কথা ঠিক করেছে আইসিসি। ২০২০ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড দর্শক হয়েছিল। গত চার বছর ধরে বাড়তি বিনিয়োগও করা হচ্ছে।২০২৫ সালে মহিলাদের বিশ্বকাপে ৮টি দল খেলবে, ২০২৯ সালে খেলবে ১০টি দল। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২৪ সালে খেলবে ১০টি দল। তার পরের বার থেকে খেলবে ১২টি করে দল। মহিলা ক্রিকেট যাতে আরও জনপ্রিয় হয়। লোকে যাতে আরো বেশি করে মহিলাদের ক্রিকেট দেখে সেজন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন আইসিসির কর্তা।

Continue Reading
Advertisement