চিন্তার বিষয়! আইপিএলে প্রথম দুসপ্তাহ বুমরাহকে পাবেন না মুম্বই ইন্ডিয়ান্স দল
Connect with us

খেলার খবর

চিন্তার বিষয়! আইপিএলে প্রথম দুসপ্তাহ বুমরাহকে পাবেন না মুম্বই ইন্ডিয়ান্স দল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ভারতীয় পেস বোলার জাসপ্রিত বুমরাহ। ঠিক হননি এখনও। ক্রিকেট ময়দানে ফিরতে আরও কিছুটা সময় লাগবে জসপ্রীত বুমরাহর। তবে এর মধ্যে যদিও দুবাই গিয়েছিলেন। সেখানে গিয়ে ভারত-পাকিস্তান ম্যাচের আগে আইসিসির একটি পুরস্কার নেন তিনি। কিন্তু পিঠের চোটের কারণে ভুগছেন ভারতীয় পেস বোলার জাসপ্রিত বুমরাহ। যে কারণে এখনও খেলা সম্ভব হচ্ছে না।

বেঙ্গালুরুর এক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে বুমরাহর। বুমরাহকে সুস্থ করার দায়িত্ব তিন জনের উপর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার খেলতে পারেননি ২০২৫আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আসন্ন আইপিএলের শুরুতেও তাঁর না খেলার সম্ভাবনা প্রবল। যা চিন্তার কারণ হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য! মনে করা হচ্ছে, মুম্বইয়ের হয়ে প্রথম তিন-চারটি ম্যাচ হয়তো খেলা হবে না বুমরাহর। অ্যাকাডেমিতে বোলিং শুরু করলেও, এখনও পুরো শক্তি দিয়ে বল করছেন না বুমরাহ।

আরও পড়ুনঃযাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব, পুলিশের হাতে যাবে ছবি-ভিডিও

এখনও চোট সারেনি, আরও কিছুটা সময় লাগবে। আইপিএল-এর প্রথম দুসপ্তাহ বুমরাহকে না পাওয়ার সম্ভাবনা মুম্বই ইন্ডিয়ান্সের। যা চিন্তার কারণ হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের জনরুন বুমরাহর ছোট নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, বুমরাহের রিপোর্ট ঠিক আছে। অ্যাকাডেমিতে বোলিংও শুরু করে দিয়েছে। তবে আইপিএলের শুরুতে ওর বল করা কঠিন। মনে করা যাচ্ছে মার্চ নয়, এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরতে পারবেন ভারতীয় পেস বোলার জাসপ্রিত বুমরাহ

Advertisement
ads