যশবন্ত বর্মার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার! সর্বদল বৈঠক ডাকলেন জগদীপ ধনখর
Connect with us

দেশের খবর

যশবন্ত বর্মার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার! সর্বদল বৈঠক ডাকলেন জগদীপ ধনখর

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে নগদ উদ্ধার কাণ্ডে সর্বদল বৈঠক ডাকলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। কাদের সঙ্গে কথা বলতেন বিচারপতি যশবন্ত বর্মা? এবার সেই তথ্য খতিয়ে দেখতে চায় সুপ্রিম কোর্টের গঠিত কমিটি। শুধু তাই নয়, দমকল বাহিনীর কর্তাদের সঙ্গে কথা বলতে চায় তারা। অন্যদিকে, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বুধবারই সর্বদল বৈঠকের ডাক দিলেন। বিচারপতি যশবন্ত বর্মার বাংলো থেকে উদ্ধার হওয়া নগদের বিষয় নিয়েই আলোচনার জন্য ডাকা হয়েছে এই বৈঠক।

গত ১৪ই মার্চ হোলির দিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে। সে সময় বাড়িতে ছিলেন না বিচারপতি যশবন্ত বর্মা ও তাঁর স্ত্রী। বাড়ির সদস্যরা মিলে খবর দেন দমকল কর্মীদের। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরাই প্রথমে হদিস পান টাকার। তারাই পুলিশকে খবর দেন। এরপর পুলিশ বিচারপতির বাড়ি হানা দিয়ে উদ্ধার করে টাকার পাহাড়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

এবার নগদ উদ্ধার কান্ড নিয়ে, নড়েচড়ে বসলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্র পতি জগদীপ ধনখড়। তিনি জানিয়েছেন, বিষয়টি খুবই গুরুতর একটা বিষয়। মঙ্গলবার রাজ্যসভায় ধনখড় বলেন, বিচারপতি যশবন্ত বর্মার বিষয়টি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সব রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে ডেকেছি।

আরও পড়ুন – নগদ কাণ্ডে নাম! বিচারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল যশবন্ত বর্মাকে

Advertisement
ads

উল্লেখ্য, বিচারপতির বাসভবনে নগদ উদ্ধার বিষয় নিয়ে রাজ্যসভার দলনেতা তথা বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠক ইতিমধ্যে সেরে ফেলেছেন। সেই বৈঠকের পরই তিনি জানান, খাড়গে ও নাদ্দার পরামর্শ মতো সব দলের নেতাদের নিয়ে তিনি সর্বদল বৈঠক ডাকবেন। আগামীকাল বুধে হতে চলেছে সেই বৈঠক।

এদিকে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার আঁচ পড়েছে সংসদে। আলোচনা চেয়ে আজ সোমবার সংসদে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছে কংগ্রেস নেতৃত্ব। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এই মর্মে নোটিস জমা দিয়েছেন দলের দুই সাংসদ।

আরও পড়ুন – দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে উদ্ধার টাকার পাহাড়!

Advertisement
ads
Continue Reading
Advertisement