ভোটারদের সুবিধার্থে "রিমোট ভোটিং" এর পরিকল্পনা নির্বাচন কমিশনের
Connect with us

দেশ

ভোটারদের সুবিধার্থে “রিমোট ভোটিং” এর পরিকল্পনা নির্বাচন কমিশনের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৫ জানুয়ারী : উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভোটারদের সুবিধার্থে ‘রিমোট ভোটিং’-এর বন্দোবস্ত করতে চলেছে নির্বাচন কমিশন। যার ফলে ভোট দেওয়ার জন্যে সাধারণ মানুষকে নিজের কেন্দ্রে যেতে হবে না। বরঞ্চ দেশের যে কোনও প্রান্তে বসেই ভোট দিতে পারবেন ভারতীয় নাগরিকরা। খুব শীঘ্র তার মহড়াও শুরু হবে বলে জানা গিয়েছে কমিশনের তরফে।

উল্লেখ্য, পড়াশোনা, চিকিৎসা অথবা কর্মসূত্রে বাইরে থাকার কারণে বহু মানুষ নির্বাচনের সময় ভোট দিতে পারেন না। নির্দিষ্ট কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রের বুথে যেহেতু ভোট দেওয়া নিয়মবিরুদ্ধ, তাই ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে বহু মানুষই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। আর সেই কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। এই উদ্যোগটি সফল হলে দেশের যে কোনও প্রান্তে বসে যে কোনও অঞ্চলের ভোটার ভোট দিতে পারবেন। প্রতি বছর ২৫শে জানুয়ারি নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষেই সোমবার এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশন সুনীল অরোরা।