করোনা আবহে CBSE দশম শ্রেণির পরীক্ষার পাশাপাশি স্থগিত করা হল দ্বাদশ শ্রেণির পরীক্ষা
Connect with us

দেশ

করোনা আবহে CBSE দশম শ্রেণির পরীক্ষার পাশাপাশি স্থগিত করা হল দ্বাদশ শ্রেণির পরীক্ষা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ এপ্রিল : দেশজুড়ে ক্রমশই প্রকট হচ্ছে করোনার দাপট। এই পরিস্থিতিতে বাতিল করা হল CBSE দশম শ্রেণির পরীক্ষার পাশাপাশি স্থগিত করা হল দ্বাদশ শ্রেণির পরীক্ষা।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে উচ্চস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুন মাসে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, ৪ মে থেকে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করা হয়েছিল। দশম শ্রেণির পরীক্ষা নির্ধারিত ছিল ৭ জুন পর্যন্ত।মন্ত্রকের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, একটি মানদণ্ডের ভিত্তিতে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে। নম্বর নিয়ে কোনও পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে সেই ছাত্র বা ছাত্রীকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তবে, পরিস্থিতি যখন ঠিক হবে তখনই সেই পরীক্ষা গ্রহণ করা হবে।ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, কংগ্রেস নেতা রাহুল এবং প্রিয়ঙ্কা গাঁধী কেন্দ্রকে অনুরোধ করেছিলেন পরীক্ষা বাতিলের জন্য। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহও একই আবেদন করেছেন বুধবার। সেই বিষয়টি নিয়েই সিদ্ধান্তের জন্য বৈঠক করেন মোদী। তার পরই নেওয়া হল পরীক্ষা সংক্রান্ত এই সিদ্ধান্ত।উল্লেখ্য, আগামী ৪ মে থেকে থেকে শুরু হওয়ার কথা ছিল CBSE-র ১০ ও ১২ ক্লাসের বোর্ডের পরীক্ষা। দশম শ্রেণীর পরীক্ষা ৭ জুন পর্যন্ত। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে ১১ জুন পর্যন্ত। দুটি শিফটে ভাগ করা হয়েছিল দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। প্রথমটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। দ্বিতীয় শিফট দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। তবে তারিখ বদলালেও পরীক্ষার এই নিয়ম জারি থাকবে কিনা তা নিয়ে ১ জুন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Continue Reading
Advertisement