বাংলাদেশে নৌকা ডুবির ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার, নদীতে চলছে তল্লাশি
Connect with us

বিশ্বের খবর

বাংলাদেশে নৌকা ডুবির ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার, নদীতে চলছে তল্লাশি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ এপ্রিল : রবিবার কালবৈশাখীর তাণ্ডবের জেরে বাংলাদেশের (Bangladesh) শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। উপকূলরক্ষী বাহিনী, দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা রাতভর নদীতে তল্লাশি চালিয়ে ওই ৫ জনে দেহ উদ্ধার করা হয়েছ।

জানা গেছে মৃতরা সকলেই মহিলা। সোমবার সকালে ময়না তদন্তের পর মৃতদের মধ্যে ৪ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এঁদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। মৃত মুন্সিগঞ্জের মালপাড়ার সুনিতা সাহা, উত্তর চরমসুরার সখিনা বেগম, প্রতিমা শর্মা, নয়াগাঁও পূর্বপাড়ার সাউদা আখতার লতা। এক মহিলার পরিচয় এখনও মেলেনি বলে খবর। এখনও নিখোঁজ রয়েছে ২৮ জন। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক সাংবাদিককে জানিয়েছেন, প্রায় আড়াইশো যাত্রী নিয়ে একটি লঞ্চ নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় রবিবার সন্ধে ছ’টা নাগাদ। লঞ্চটি মদনগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা সেতুর কাছাকাছি আসার পর এসকে-৩ নামে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। তাতেই ডুবে যায় লঞ্চটি। দুর্ঘটনার পর অনেক যাত্রী নদী সাঁতরে তীরে উঠে যান। তবে অনেকেই নিখোঁজ হয়ে যান।

Continue Reading
Advertisement