করোনা সংক্রমণ রোধে লকডাউন দেশজুড়ে
Connect with us

বিশ্বের খবর

করোনা সংক্রমণ রোধে লকডাউন দেশজুড়ে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ মার্চ : করোনা সংক্রমণ এবং মৃত্যুর গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে সারা দেশে ফের লকডাউনের সিদ্ধান্ত নিল বাংলাদেশ প্রশাসন।৫ই এপ্রিল সোমবার থেকে টানা সাত দিন লকডাউন বলবৎ থাকবে গোটা দেশে।

শনিবার ঢাকায় বাংলাদেশের সড়ক পরিবহনমন্ত্রী তথা শাসক দল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন যে দেশের সর্বত্র করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার জেরে করোনার সংক্রমণে রাশ টানতে সোমবার থেকে বাংলাদেশে লকডাউন শুরু হচ্ছে। তবে লকডাউনের সময় জরুরি পরিষেবা চালু থাকবে। দেশের অর্থনীতি যাতে থমকে না যায়, তার জন্য কলকারখানা আগের মতোই চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসিনা সরকার।

Continue Reading
Advertisement