দুর্ঘটনার কবলে যাত্রীবাহী লঞ্চ। মৃত ২৬
Connect with us

বিশ্বের খবর

দুর্ঘটনার কবলে যাত্রীবাহী লঞ্চ। মৃত ২৬

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ এপ্রিল : বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার হল বাংলাদেশের নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে। ডুবে যাওয়া লঞ্চ থেকে আরও ২১ মৃতদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ জনে। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়েছে, তবে এখনো ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রসাশন।

জানা যায়, প্রায় আড়াইশো যাত্রী নিয়ে একটি লঞ্চ বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। রবিবার সন্ধে ছ’টা নাগাদ লঞ্চটি যাত্রা শুরু করেছিল। লঞ্চটি মদনগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর সেতুর কাছাকাছি আসার পরে এসকেএল-৩ নামে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে তার ধাক্কা লাগে। সেই ধাক্কার জেরেই ডুবে যায় লঞ্চটি। দুর্ঘটনার পর অনেক যাত্রীই সাঁতরে তীরে উঠে যান। তবে অনেকেই নিখোঁজও হয়ে যান। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ২৬ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া লঞ্চের ভেতর আরও মরদেহ আছে। এ ছাড়া কিছু মরদেহ স্রোতে ভেসেও যেতে পারে। উদ্ধার কাজ চলছে।

Continue Reading
Advertisement