বিজেপির শক্তিবৃদ্ধি, তৃণমূল ছেড়ে শতাধিক পরিবার যোগ দিল পদ্মে
Connect with us

রাজ্যের খবর

বিজেপির শক্তিবৃদ্ধি, তৃণমূল ছেড়ে শতাধিক পরিবার যোগ দিল পদ্মে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল দেস্কঃ ডুয়ার্সের (Dooars) নাগরাকাটা (Nagrakata) ব্লকের ধরণীপুর চা বাগানে (Dharanipur Tea Garden) রাজনৈতিক পালাবদলের চিত্র উঠে এল রবিবার। বিজেপি নেতৃত্বের দাবি, ওই চা বাগানে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কার্যত শূন্য হয়ে গেল, কারণ প্রায় ৩৫০টি পরিবার একযোগে দল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন।

বিজেপির তরফে জানানো হয়েছে, ধরণীপুর চা বাগানে দীর্ঘদিন ধরেই শ্রমিক অসন্তোষ চলছে। সাতটি পাক্ষিক মজুরি এবং তিন মাসের বেতন বকেয়া থাকায় কর্মীদের মধ্যে অসন্তোষ চরমে পৌঁছেছে। এই অবস্থায় বিজেপির প্রভাবিত শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ারকার্স ইউনিয়নের (Bharatiya Tea Workers Union) নেতা অমরনাথ ঝা (Amarnath Jha)-র নেতৃত্বে এক সভার আয়োজন করা হয় চা বাগান অফিস চত্বরে। সেখানেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন ৩৫০টি পরিবার।

আরও পড়ুনঃ বিরোধী শিবিরে ভাঙন, প্রায় ২৬টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা (Manoj Tigga)। উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা (Puna Bhengra), বিজেপির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মনোজ ভুজেল (Manoj Bhujel) সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

Advertisement
ads

বিজেপি নেতৃত্বের বক্তব্য, রাজ্যের শাসকদল শ্রমিকদের প্রকৃত সমস্যার দিকে নজর না দিয়ে শুধুই রাজনীতিতে ব্যস্ত। তাই শ্রমিকরা তৃণমূলের প্রতি আস্থা হারিয়ে বিকল্প শক্তি হিসেবে বিজেপিকে বেছে নিচ্ছেন। এই যোগদান ভবিষ্যতে ডুয়ার্সের চা বাগানগুলিতে রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement