দেখে নিন নির্বাচনে দাখিল করা মনোনয়ন পত্রে মদন মিত্রের সম্পত্তির পরিমাণ
Connect with us

ভোটের খবর

দেখে নিন নির্বাচনে দাখিল করা মনোনয়ন পত্রে মদন মিত্রের সম্পত্তির পরিমাণ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৯ এপ্রিল : নির্বাচনে লড়াই করলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীর সম্পতির পরিমাণ কত তা মনোনয়ন পত্রে উল্লেখ করা বাধ্যতামূলক।

ফলে বিধানসভা নির্বাচনে সমস্ত প্রার্থীরাই তাদের নিজ নিজ মনোনয়ন পত্রে উল্লেখ করছেন স্থাবর অস্থাবর সম্পত্তির খতিয়ান। এবারে দেখে নিন তৃণমূল কংগ্রেসের কামারহাটি কেন্দ্রের প্রার্থী মদন মিত্রের সম্পত্তি কত? নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে,
মদন মিত্রের শুধু ব্যাঙ্কেই আছে কোটি টাকা। রয়েছে দুটি বাড়ি৷ পাশাপাশি অলংকার হিসেবে রয়েছে কয়েক ভরি সোনা, রুপো। এছাড়াও বড় অঙ্কের একটি জীবন বিমা পলিসি রয়েছে তাঁর। অন্যদিকে মদন মিত্রের (Madan Mitra) সম্পদের পাশাপাশি তাঁর স্ত্রী-র অংশ জুড়লে মিত্র দম্পতির সম্পত্তির পরিমাণ দাঁড়ায় প্রায় পৌনে ৩ কোটি টাকা। গত ২৪ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন তিনি।