বিজেপি ক্ষমতায় এলে গঠন করা হবে অ্যান্টি রোমিও স্কোয়াড- চাঁপদানির জনসভা থেকে বললেন যোগী আদিত্যনাথ
Connect with us

ভোটের খবর

বিজেপি ক্ষমতায় এলে গঠন করা হবে অ্যান্টি রোমিও স্কোয়াড- চাঁপদানির জনসভা থেকে বললেন যোগী আদিত্যনাথ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৮ এপ্রিল : রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। রাজ্যের ক্ষমতা দখলে কেন্দ্রের একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীরা দলীয় প্রচারে রাজ্যে আসছেন। বৃহস্পতিবার হুগলির চাঁপদানিতে নির্বাচনী জনসভায় এলেন বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন হুগলি জেলার চাঁপদানি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সিংহের সমর্থনে বৈদ্যবাটির ডিএস পার্ক ময়দানের জনসভা থেকে যোগী আদিত্যনাথ বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তৈরি হবে অ্যান্টি রোমিও স্কোয়াড।এদিন তিনি বলেন, স্কুলের বাইরে যে সব গুন্ডারা ঘুরে বেড়ায় তাদের ধরতে ঘুরে বেড়াবে অ্যান্টি রোমিও স্কোয়াড। ২০১৭ সালে উত্তর প্রদেশে ক্ষমতায় আসার পর অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন করেছে তাঁর সরকার। বিভিন্ন স্কুলের সামনে নাবালিকাদের উত্যক্ত করে যে সব যুবকরা তাদের ধরতে এই বাহিনী গঠন করা হয়। তবে বিরোধীদের দাবি, মুসলিম যুবকদের হেনস্থা করতে এই বাহিনী গঠন করেছিলেন আদিত্যনাথ।এছাড়াও নারী শিক্ষায় বাংলায় বিজেপি সরকার কী কী সুবিধা দেবে, সে বিষয়ে বৃহস্পতিবার জানান যোগী। তিনি বলেন, “কেজি থেকে পিজি পর্যন্ত ফ্রি গার্লস এডুকেশন। সরকারি গণপরিবহনে মেয়েদের ফ্রি যাতায়াত।”এই জনসভা থেকে দেশ জুড়ে বিজেপি সরকারের সাফল্যের কথা তুলে ধরেন যোগী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বিজেপি যা বলে, তাই করে।’ রাম মন্দির নির্মাণ থেকে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গ তুলে এনে তিনি বলেছেন, “তৃণমূল-সহ অন্য দল রামমন্দিরের বিরোধিতা করে এসেছেন। কিন্তু মোদীজি রাম মন্দির তৈরি করে দেখিয়েছেন।”তিনি আরও বলেন, বলেছেন, “কংগ্রেস যে অধিকার থেকে দেশবাসীকে বঞ্চিত করেছিল, তা ফিরিয়ে দিয়েছে বিজপি-র সরকার। এখন চাঁপদানির লোকও কাশ্মীরে জমি কিনে থাকতে পারেন।”

Continue Reading
Advertisement