ভোটারদের জন্য কড়া নিয়ম! বুথে ঢুকতে এবার বাধ্যতামূলক 'টু-স্টেপ ভেরিফিকেশন'
Connect with us

ভাইরাল খবর

ভোটারদের জন্য কড়া নিয়ম! বুথে ঢুকতে এবার বাধ্যতামূলক ‘টু-স্টেপ ভেরিফিকেশন’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তা (Security) এবং স্বচ্ছতা (Transparency) বজায় রাখতে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন (Election Commission)। বুথ জ্যাম এবং ভুয়ো ভোটার (Fake Voter) রোখাই এখন কমিশনের প্রধান লক্ষ্য। কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে ভোটারদের ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ (Two-step verification)-এর মাধ্যমে বুথে প্রবেশ করতে হবে। অর্থাৎ, কোনো ব্যক্তি সঠিক ভোটার কি না, তা দু’টি ধাপে যাচাই করা হবে।

প্রথম ধাপে, বুথের প্রবেশপথে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) জওয়ানরা ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করবেন। এক্ষেত্রে ভোটারকে অবশ্যই কমিশনের নির্ধারিত পরিচয়পত্রগুলোর যেকোনো একটির আসল কপি (Original Copy) সাথে রাখতে হবে।

দ্বিতীয় ধাপে, সেই পরিচয়পত্রটি পুনরায় যাচাই করবেন বুথ স্তরের আধিকারিক বা বিএলও (Booth Level Officers – BLO)। এই দুই স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হলেই একজন ভোটার ভোট দেওয়ার অধিকার পাবেন। এই পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা তদারকি করবেন সেক্টর অফিসাররা (Sector Officers)।

Advertisement
ads

এছাড়া, আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলো বুথের চারপাশে ‘লক্ষ্মণরেখা’ (Boundary Line) তৈরি করা। ভোটকেন্দ্রের ১০০ মিটার এলাকা জুড়ে সাদা চক দিয়ে একটি বৃত্ত এঁকে সীমান্ত চিহ্নিত করে দেওয়া হবে। এই ১০০ মিটারের মধ্যে ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ (Strictly Prohibited)। এই সীমানার মধ্যে কোনো রকম জমায়েত বা রাজনৈতিক প্রচার চালানো যাবে না। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলার (Law and Order) সামান্যতম অবনতিও বরদাস্ত করা হবে না।

Continue Reading
Advertisement