ফের অসুস্থ দাদা, ভর্তি করা হল অ্যাপোলোতে
Connect with us

দেশ

ফের অসুস্থ দাদা, ভর্তি করা হল অ্যাপোলোতে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৭ জানুয়ারী : ফের অসুস্থ বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। আজ দুপুরে আবার বুকে ব্যথা অনুভব করায় তাঁকে তড়িঘড়ি করে কলকাতার অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য গত ২ রা জানুয়ারী বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

যাবতীয় পরীক্ষানিরীক্ষা করে চিকিৎসকদের দল তাঁর বুকে একটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন। একটি বুকে স্টেন্ট বসানো হলেও আরও দুটি স্টেন্ট বসানোর কথা ছিল। তারমধ্যে ৭ ই জানুয়ারী ছুটি দিয়ে দেওয়া হয়। এই সময়ের মধ্যে তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবিশেঠীও। উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকদের গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়ে দিয়েছিলেন আপাতত কিছুদিন বিশ্রামে থাকতে হবে মহারাজকে৷ কিন্তু হাসপাতাল থেকে ছুটির তিন সপ্তাহের মধ্যে ফের বুধবার বুকে ব্যাথা অনুভব করেন বিসিসিআই সভাপতি। পরিবারের সদস্যরা তাড়াতাড়ি অ্যাপোলো হাসপাতাল নিয়ে যান। এখন চিকিৎসাধীন রয়েছেন তিনি। কি কারণে বুকে হঠাৎ করে ব্যাথা হলো তা পরীক্ষা করে দেখছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। করা হতে পারে ইসিজি সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা। সেই সমস্ত পরীক্ষার রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে৷ সেই মতো তাঁর জন্য তৈরি রাখা হচ্ছে কেবিনও। ইতিমধ্যেই হাসপাতালের সামনে সৌরভ গাঙ্গুলিকে দেখার জন্য অনেকেই এসেছিলেন।