চার বছরের কারাবাস পর মুক্তি পেলেন আর্থিক তছরুপে অভিযুক্ত জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলা
Connect with us

দেশ

চার বছরের কারাবাস পর মুক্তি পেলেন আর্থিক তছরুপে অভিযুক্ত জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৭ জানুয়ারী : চার বছরের কারাবাসের পর অবশেষে জেল থেকে মুক্তি পেলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার এক সময়ের ছায়াসঙ্গী ভিকে শশীকলা। তাঁর বিরুদ্ধে ৬৬ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে, যে কারণে ২০১৭ সাল থেকে বেঙ্গালুরুর জেলে বন্দি ছিলেন তিনি।

জেল থেকে ছাড়া পাওয়ার সাত দিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানে হয় শশীকলাকে। চিকিৎসা চলছিল ICU-তে। প্রাক্তন AIADMK নেত্রী কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, তা নিয়ে চর্চা শুরু হয়। আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি জয়ললিতার মৃত্যুর ক্ষেত্রেও তাঁর হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। বুধবার প্রাক্তন এআইএডিএমকে নেত্রীর মুক্তি পাওয়ায় দলের সমর্থকরা হাসপাতালের বাইরে ভিড় জমাতে শুরু করে পাশাপাশি প্রিয় নেত্রীর নামে স্লোগান দেয় এবং মিষ্টি বিলি করে। অন্যদিকে, বিধানসভা নির্বাচনের জন্য যখন প্রস্তুতি নিচ্ছে তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলি, সেই প্রেক্ষাপটে শশীকলার মুক্তি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী নির্বাচনে শশীকলার কী ভূমিকা হতে চলেছে, সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement ads