জঙ্গলের গুহা থেকে উদ্ধার রাশিয়ান মহিলা ও তাঁর দুই কন্যা, ২০১৮ থেকে ভারতে অবৈধভাবে বসবাস!
Connect with us

ভাইরাল খবর

জঙ্গলের গুহা থেকে উদ্ধার রাশিয়ান মহিলা ও তাঁর দুই কন্যা, ২০১৮ থেকে ভারতে অবৈধভাবে বসবাস!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরে কর্নাটকের দুর্গম পাহাড়ি এলাকায় একটি গুহার ভিতর নিঃসঙ্গভাবে বসবাস করছিলেন এক রাশিয়ান নাগরিক ও তাঁর দুই শিশু কন্যা। অবশেষে স্থানীয় পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হল তাঁদের। এই ঘটনার পেছনে রয়েছে চমকে দেওয়া তথ্য।

পুলিশ সূত্রে জানা গেছে, কর্নাটকের গোকর্ণা থানার অন্তর্গত রামতীর্থ পাহাড় এলাকায় নিয়মিত টহলের সময়, পুলিশ একটি গুহা থেকে আওয়াজ পেয়ে সতর্ক হয়। সেখানেই উদ্ধার করা হয় ৪০ বছর বয়সী নিনা কুটিনা ও তাঁর দুই সন্তানকে, যাদের বয়স যথাক্রমে ৬ ও ৪ বছর।

নিনা জানান, তিনি গোয়া থেকে গোকর্ণায় এসেছিলেন আধ্যাত্মিক অন্বেষণে। ধ্যান ও নিঃসঙ্গতা খোঁজার তাগিদে তিনি সন্তানদের নিয়ে পাহাড়ি গুহায় বসবাস শুরু করেন। কিন্তু এলাকাটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এবং বিষাক্ত সাপসহ বন্যপ্রাণীতে ভরপুর হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশ।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর মুখ বসিয়ে অশ্লীল ছবি ভাইরাল, অভিযুক্ত চার সহপাঠী

Advertisement
ads

বন দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে তিনজনকেই নিরাপদ স্থানে নামিয়ে আনা হয়। নিনার অনুরোধে তাঁদের কুমটা তালুকের ব্যাংকিকোডলা গ্রামের একটি আশ্রমে স্থানান্তরিত করা হয়, যেখানে ৮০ বছরের সন্ন্যাসিনী যোগরত্না সরস্বতী পরিচালনা করেন আশ্রমটি।

পরে, নিনার পাসপোর্ট ও ভিসা যাচাই করতে গেলে প্রথমে তিনি সহযোগিতা করতে চাননি। তবে গুহা থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তাঁর বৈধ কাগজপত্র। দেখা যায়, তিনি একবার ভারতে বিজনেস ভিসায় প্রবেশ করেন ২০১৭ সালের এপ্রিল মাসে, যার মেয়াদ তখনই শেষ হয়ে যায়। কিন্তু ২০১৮ সালে নেপাল হয়ে তিনি আবার ভারতে প্রবেশ করেন এবং এরপর থেকে তিনি অবৈধভাবে বসবাস করছিলেন।

বর্তমানে নিনা ও তাঁর সন্তানদের করওয়ারে মহিলা ও শিশু কল্যাণ দফতরের সুরক্ষিত হোমে রাখা হয়েছে। উত্তর কন্নড় জেলার পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুর ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO)-এর সঙ্গে যোগাযোগ করে তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement