দেশের খবর
ভারতের পাশে রাশিয়া: শুল্ক ইস্যুতে আমেরিকাকে সতর্ক করলেন পুতিন
ডিজিটাল ডেস্কঃ ভারত কোনওভাবেই অপমান (Insult) মেনে নেবে না—এমনই স্পষ্ট বার্তা দিলেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্মেলনে (International Conference) ১৪০টি দেশের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখতে গিয়ে নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে আমেরিকাকে কড়া সতর্কবার্তা শোনান তিনি।
পুতিন বলেন, “ভারতের সঙ্গে আমাদের কোনওদিন অশান্তি (Conflict) হয়নি। আমি জানি, ভারত অপমান সহ্য করবে না। বাইরে থেকে যত চাপ (Pressure) আসুক, মাথা নোয়াবে না ভারত।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ (Friend) বলে সম্বোধন করে তাঁর দাবি, এমন কোনও পদক্ষেপ নেবেন না মোদি যাতে ভারতের মর্যাদা (Dignity) ক্ষুণ্ণ হয়।
রাশিয়া থেকে তেল (Oil) আমদানি প্রসঙ্গে ভারতের অবস্থানকেও প্রকাশ্যে সমর্থন করেছেন পুতিন। তাঁর মতে, “যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তবে ৯০০ থেকে ১০০০ কোটি ডলারের লোকসান হবে। দেশের সাধারণ মানুষ (Common People) ভালোভাবেই বুঝতে পারবেন যে তাঁদের নেতা দেশের স্বার্থে কী সিদ্ধান্ত নিলেন।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক (Tariff) প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে পুতিন জানান, এতে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার (America) অর্থনীতি (Economy) নিজেই। সেইসঙ্গে তিনি ঘোষণা করেন, মার্কিন শুল্কের কারণে ভারতের যে ক্ষতি হবে, তা পুষিয়ে দিতে রাশিয়া ভারত থেকে আরও বেশি পরিমাণ কৃষিপণ্য (Agro Products) এবং ওষুধ (Medicine) কিনবে।
উল্লেখ্য, ডিসেম্বরেই নয়াদিল্লি সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন শুল্কযুদ্ধের (Trade War) মোকাবিলায় দুই বন্ধু রাষ্ট্র কৌশলগত বিষয়ে একসঙ্গে রণকৌশল সাজাবেন। তার আগেই ভারতের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়ে দিলেন পুতিন।


