ফের শুরু হতে পারে করোনার ঢেউ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের
Connect with us

দেশ

ফের শুরু হতে পারে করোনার ঢেউ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৪ ফেব্রুয়ারি : মারণ করোনা ভাইরাস এখনও বিদায় নেয় নি দেশ থেকে। প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন মানুষ সচেতন না হলে করোনার ঢেউ ফের শুরু হতে পারে৷ কারণ মানুষের একাংশের গাছাড়া মনোভাব বাড়িয়ে তুলতে পারে সংক্রমণ।

আর সেই আশঙ্কা সত্যি করে গতকালের তুলনায় আজ কিছুটা বাড়ল সংক্রমণ। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গতকালের তুলনায় প্রায় তিন হাজার বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৭৪২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘন্টায় ১০৪ জন মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৭ জন। এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ১০ লক্ষ ৩০ হাজার ১৭৬। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ১ কোটি ৭ লক্ষ ২৬ হাজার ৭০২ জন। মোট প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ৫৬৭ জন। মোট অ্যাক্টিভ কেস হল ১ লক্ষ ৪৬ হাজার ৯০৭ জন। মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ১ কোটি ২১ লক্ষ ৬৫ হাজার ৫৯৮ জনকে। উল্লেখ্য মহারাষ্ট্রের করোনার দাপট ঊর্দ্ধমুখী। এই পরিস্থিতিতে সেই রাজ্যের বিভিন্ন জেলায় লকডাউন চলছে। কড়াকড়ি করা হয়েছে কেরলেও৷ ভ্যাকসিন বের হলেও মানুষকে যে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তা একপ্রকার নিশ্চিত করে দিয়েছেন চিকিৎসকরাও। তা সত্ত্বেও মানুষের একাংশ মুখে মাস্ক পড়া প্রায় বন্ধ করে দিয়েছে। স্যানিটাইজারও ব্যবহার করেন না। ফলে করোনা স্বমহিমায় ফিরতে পারে ৷